পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

পর্ন ছবি দেখতে গিয়ে ধরা পড়লেন ভারতের শিক্ষামন্ত্রী

ডেস্ক:২০১৫ সালে ওড়িশার বিধানসভার ভিতরে বসে পর্ন দেখে কেলেঙ্কারি বাঁধিয়েছিলেন কংগ্রেস বিধায়ক নবকিশোর দাস। এ বার সেই তালিকায় যুক্ত হলেন কর্নাটকের শিক্ষামন্ত্রী তনবির সাইত। টিপু জয়ন্তীর অনুষ্ঠানে গিয়ে মঞ্চে বসেই পর্ন ছবি দেখতে দেখতে ধরা পড়ে গেলেন ক্যামেরায়। এই ঘটনায় কর্নাটকের কংগ্রেস সরকারকে বেশ অস্বস্তিতেই ফেলে দিলেন রাজ্যের শিক্ষা ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী তনবির।

বৃহস্পতিবার কর্নাটকের রায়চূড়ে টিপু জয়ন্তীর একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেই অনুষ্ঠান মঞ্চে বসে মন্ত্রীর নিজের মোবাইলে অশ্লীল ভিডিও দেখার ছবি স্থানীয় একটি সংবাদ মাধ্যমে দেখানো হয়। তার পরেই বিষয়টি নিয়ে শুরু হয়ে যায় হইচই।

অভিযুক্ত মন্ত্রীর বিরুদ্ধে আসরে নেমে গিয়েছে বিরোধী শিবিরও। আগে যে বিজেপি-র মন্ত্রীরা এই পর্ন দেখতে গিয়েই ইস্তফা দিতে বাধ্য হয়েছেন, তাঁরাই এখন কংগ্রেসের বিরুদ্ধে পর্ন ইস্যুতে সুর চড়াচ্ছেন। যদিও যে মন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ, সেই তনবির সাইত গোটা ঘটনা অস্বীকার করেছেন।

তাঁর দাবি, রাজ্যের অন্যান্য প্রান্তে টিপু জয়ন্তীর অনুষ্ঠান কেমন চলছে তা তিনি নিজের মোবাইলে দেখছিলেন। সেই সময়ে কেউ হোয়াটসঅ্যাপে তাঁকে ওই ভিডিওগুলি পাঠায়।

তণবীর আরও দাবি করেন, অনুষ্ঠানস্থলে তাঁদের দু’জনকে ঘিরে একাধিক টিভি ক্যামেরা ছিল। সেখানে বসে অশ্লীল ভিডিও দেখলে সেই ছবি যে সহজেই ক্যামেরায় ধরা পড়বে, তা জেনেও কেউ এমন বোকার মতো কাজ করবে না। যদিও, এই সমস্ত যুক্তি মানতে নারাজ বিজেপি। তারা অভিযুক্ত মন্ত্রীর ইস্তফা দাবি করেছে।

কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, গোটা ঘটনার রিপোর্ট তিনি চেয়ে পাঠিয়েছেন। সব কিছু খতিয়ে দেখে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

পর্ন ছবি দেখতে গিয়ে ধরা পড়লেন ভারতের শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০৩:২১:৫০ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০১৬