পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

জাটকা কেনাবেচায় তিন আড়তদারের জেল

মাদারীপুরের কালকিনি উপজেলার মিয়ারহাট বাজার থেকে সাড়ে চার মণ ঝাটকাসহ দুটি ট্রলার জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় আটক করা হয় তিনজনকে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের তিনজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন।

শুক্রবার ভোরে এসব জাটকা আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন জুলহাস সরদার (৩০), জহিরুল শিকদার (৪৫) ও কালু আকন (৪৪)।

কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোছা. সাম্মী আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ারহাট বাজারে অভিযান চালান র‌্যাব -৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। এ সময় সাড়ে চার মণ ঝাটকা ও দুটি ট্রলার জব্দ করা হয়।

এ সময় আটক তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন। পরে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়।
আটক জাটকা বিভিন্ন এতিমখানায় দান করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

জাটকা কেনাবেচায় তিন আড়তদারের জেল

আপডেট টাইম : ০৩:৪৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০১৬