অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন লঙ্কানরা

বুলাওয়াতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ জিতে নিয়েছে শ্রীলঙ্কা। স্বাগতিক জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লঙ্কানরা।

ওয়েস্ট ইন্ডিজকে টপকে এই সিরিজের ফাইনালে জায়গা করে নিয়েছিল জিম্বাবুয়ে। আগে ব্যাটিং করে ৩৬.৩ ওভারে দলটি অলআউট হওয়ার আগে করে ১৬০ রান। জবাবে, ৩৭.৩ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা।

জিম্বাবুয়ের হয়ে ওপেনার হ্যামিলটন মাসাকাদজা ১০ এবং পিটার মুর ১ রান করে বিদায় নেন। মিডলঅর্ডারে ৩৬ রান করেন অভিষিক্ত মুসাকানদা। ২৫ রান আসে আরভিনের ব্যাট থেকে। এছাড়া, শেন উইলিয়ামস ৩৫, তিরিপানো ১০, ওয়ালকার ১৪ রান করেন।

শ্রীলঙ্কার হয়ে তিনটি করে উইকেট দখল করেন ভ্যানডারসে এবং গুনারত্নে।

১৬১ রানের সহজ টার্গেটে ব্যাটিংয়ে নেমে লঙ্কান ওপেনার ডি সিলভা শূন্য রানেই বিদায় নেন। আরেক ওপেনার কুশল পেরেরা ১৪ রান করেন। কুশল মেন্ডিস ৫৭ রান করে দলকে জয়ের পথে নিতে থাকেন। অপরাজিত থেকে দলকে জেতাতে ৫৭ রান করেন দলপতি উপুল থারাঙ্গা।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন লঙ্কানরা

আপডেট টাইম : ০৪:০০:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০১৬