পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

লন্ডন থেকে নিয়মিত বিমানে হাঙ্গেরি যাচ্ছেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনাকে বহনকারী বিমানটি তুর্কমেনিস্তান বিমানবন্দরে জরুরি অবতরণের পর লন্ডন রুটের নিয়মিত ফ্লাইটের মাধ্যমে প্রধানমন্ত্রী আবারো হাঙ্গেরির রাজধানী বুদাপেষ্টের উদ্দেশে রওয়ানা হয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ঢাকা-বুদাপেষ্ট যাত্রাপথে যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি।
এর আগে, ওয়াটার সামিটে যোগ দিতে সকালে বুদাপেস্টের উদ্দেশে ঢাকা ছেড়ে যান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সামিটে যোগদান ছাড়াও হাঙ্গেরির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ওয়াটার সামিটে শেখ হাসিনা জাতিসংঘ ও বিশ্বব্যাংকের উদ্যোগে গঠিত পানি বিষয়ক উচ্চ পর্যায়ের প্যানেলের সদস্য। চারদিনের সফর শেষে ৩০ নভেম্বর ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। -সংবাদমাধ্যম।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

লন্ডন থেকে নিয়মিত বিমানে হাঙ্গেরি যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৪:১১:২৭ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০১৬