পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

`হজরত মুহাম্মদ (স.) মানব জাতির জন্য উজ্জ্বল অনুসরণীয় আদর্শ’

ডেস্ক: মহানবী হজরত মুহাম্মদ (স.) মানব জাতির জন্য এক উজ্জ্বল অনুসরণীয় আদর্শ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উপলক্ষে আজ সোমবার এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।

খালেদা জিয়া বলেন, মহান আল্লাহ বিশ্ব জগতের রহমত স্বরূপ হজরত মুহাম্মদ (স.)-কে এই জগতে পাঠিয়েছিলেন। বিশ্বনবীর আবির্ভাবে পৃথিবীতে মানুষ ইহলৌকিক ও পরলৌকিক জগতের মুক্তির সন্ধান পায় এবং নিজেদের কল্যাণ ও শান্তির নিশ্চয়তা লাভ করে। সমাজে বিদ্যমান শত অনাচার ও কদর্যতার গ্লানি উপেক্ষা করে মহানবী মোহাম্মাদুর রাসুলুল্লাহ্ (স.) মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করেন।

তিনি বলেন, মহানবী (স.) মানব জাতির জন্য এক উজ্জ্বল অনুসরণীয় আদর্শ। নিজ যোগ্যতা, সততা, মহানুভবতা, সহনশীলতা, কঠোর পরিশ্রম, আত্মপ্রত্যয়, অসীম সাহস, ধৈর্য্য, সৃৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস, নিষ্ঠা ও অপরিসীম দুঃখ যন্ত্রনা ভোগ করে তার ওপর অবতীর্ণ সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল-কোরআনের বাণী তথা তওহিদ প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করেন। তিনি আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগ দূর করে অত্যাচার ও জুলুম-নির্যাতন বরণ এবং সত্য ও ন্যায়কে সুপ্রতিষ্ঠিত করে মানবজাতিকে আলোর পথ দেখিয়েছিলেন।

বিএনপি চেয়ারপারসন বলেন, সমাজে অবহেলিত, নির্যাতিত, বঞ্চিত ও দুঃখী মানুষের সেবা, পরস্পরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, পরমত সহিষ্ণুতা, দয়া ও ক্ষমাগুণ, শিশুদের প্রতি দায়িত্ব এবং নারী জাতির মর্যাদা প্রতিষ্ঠায় মহানবী (স.) এর আদর্শ অতুলনীয় এবং তাই তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে অভিষিক্ত। আমি আল্লাহ রাব্বুল আলআমিনের কাছে প্রার্থনা করি- মহানবী (স.) এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমা আমরা সবাই যেনো নিজেদের জীবনে প্রতিফলন ঘটাতে পারি। আমি পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি শেষ নবী সাইয়েদুল মুরসালিন হযরত মুহাম্মদ (স.) এর জন্য অসংখ্য দরুদ ও তার প্রতি সালাম জানাই।

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপর এক বাণীতে বলেন, ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উপলক্ষে আমি দেশবাসীসহ মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করছি। তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তিনি বলেন, বিশ্বমানবের কাছে এক আলোকিত বিস্ময় হজরত মুহাম্মদ (স.)। পরম সত্যের সন্ধানে নিজেকে নিয়োজিত রেখে তিনি ৪০ বছর বয়সে নবুওত লাভ করেন। কঠোর সংগ্রামের মধ্যে দিয়ে তিনি তাওহিদের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেন। অনন্য সাধারণ ব্যক্তি, অনুপম আচরণ, সৃষ্টির প্রতি অগাধ প্রেম ও ভালবাসা, অতুলনীয় বিশ্বস্ততা, সীমাহীন দয়া ও ক্ষমার জন্য তিনি মানবজাতির এক অনুকরণীয় আদর্শ। আল্লাহ তা’আলা পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন মহানবী (সা.) ওপর অবতীর্ণ করেন, যা মানব জাতির পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে ইহলৌকিক ও পরলৌকিক মুক্তির যাবতীয় নির্দেশাবলী অনুসরণের মাধ্যমে মানুষকে পরিপূর্ণ ও মর্যাদাশীল করে তোলে।

বিএনপির এই নেতা বলেন, আমরা যেনো সবাই নিজেদের জীবনে তার আদর্শ ও কর্মজীবন অনুসরণ করে সত্যিকার মুমিন-মুসলমান হিসেবে নিজেদের গড়ে তুলতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আল-আমিনের কাছে মুনাজাত করি। আমি শেষ নবী সাইয়েদুল মুরসালিন হযরত মোহাম্মদ (স.)‘র প্রতি সালাম জানাই।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

`হজরত মুহাম্মদ (স.) মানব জাতির জন্য উজ্জ্বল অনুসরণীয় আদর্শ’

আপডেট টাইম : ০৫:৩৪:১১ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬