পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

রোহিঙ্গা ইস্যুতে ওআইসির জরুরি বৈঠকের আহ্বান

ডেস্ক : মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়নের জেরে জরুরি বৈঠকের আহ্বান করেছে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)।তবে বৈঠকের কোনো তারিখ বা সময়সূচি এখনো জানানো হয়নি।

সংস্থাটির মহাসচিব ড. ইউসুফ এ আল ওয়াতাইমিন নিউইয়র্ক, জেনেভা ও ব্রাসেলসের স্থায়ী কার্যালয়ের ওআইসি সদস্য দেশগুলোর প্রতিনিধিকে নিয়ে জরুরি বৈঠকের নির্দেশনা দিয়েছেন।

একই সঙ্গে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় মিয়ানমার সরকারের প্রতি নিন্দা জানিয়েছে ওআইসি।

জানা গেছে, নিউ ইয়র্ক, জেনেভা ও ব্রাসেলসে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত পর্যায়ের বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রীদের কাঙিক্ষত বৈঠকটি হতে পারে।

গত একমাসেরও বেশি সময় ধরে রাখাইন প্রদেশে নৃশংসতা চালাচ্ছে মায়ানমারের সেনাবাহিনী। হাজার হাজার লোকজন সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে।

তবে মিয়ানমার সরকার রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতনের খবর অস্বীকার করে আসছে।

হিউম্যান রাইট ওয়াচ একাধিকবার প্রমাণ হাজির করেছে যে, সেখানকার সেনাসদস্যরা রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলিমদের বাড়িঘর আগুন দেয়াসহ নারীদের ধর্ষণ করছে।

তবে এই প্রথমবারের মতো রোহিঙ্গা ইস্যু নিয়ে বৈঠক আহবান করলো ৫৭ টি মুসলিম দেশের সংস্থা ওআইসি।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

রোহিঙ্গা ইস্যুতে ওআইসির জরুরি বৈঠকের আহ্বান

আপডেট টাইম : ০৪:৪৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০১৬