পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

গণভবনে যাচ্ছেন আইভী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে যাচ্ছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

শুক্রবার সন্ধ্যা ৬টায় তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে যাচ্ছেন।

এ ব্যাপারে প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন সাংবাদিকদের জানান, নারায়ণগঞ্জের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী আজ সন্ধ্যা ৬টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসবেন।

তবে এ ব্যাপারে জানতে চাইলে আইভী সাংবাদিকদের কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে পরাজিত করেন আইভী।

নির্বাচনে নৌকা প্রতীকে আইভী পেয়েছেন এক লাখ ৭৪ হাজার ৬০২ ভোট। আর সাখাওয়াত হোসেন খান ধানের শীষে পেয়েছেন ৯৬ হাজার ৭০০ ভোট।

এর আগে ২০১১ সালের ৩০ অক্টোবর অনুষ্ঠিত নারায়ণগঞ্জের প্রথম সিটি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন আইভী। তিনি দ্বিতীয়বারের মতো নাসিকের মেয়র নির্বাচিত হলেন।

বৃহস্পতিবার কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল ৪টা থেকে ভোট গণনা শুরু হয়।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। এর মধ্যে ২ লাখ ৯৬ হাজার ৩৬ জন ভোটার ভোট দেন। নির্বাচনে মোট ভোটকেন্দ্র ছিল ১৭৪টি। মোট ভোটারের মধ্যে ৬২ দশমিক ৩৩ শতাংশ ভোটার ভোট দেন।

বিজয় নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার রাতে আইভী বলেন, ‘আমি আগেই বলেছিলাম বিজয়ের মাস ডিসেম্বরে আরেকটি বিজয় হবে। সত্যি তাই হয়েছে। এ বিজয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের শহীদদের নামে উৎসর্গ করলাম।’

প্রধানমন্ত্রী ও নারায়ণগঞ্জের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আইভী বলেন, প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের জনগণের প্রতি যে আস্থা ও বিশ্বাসের সঙ্গে নৌকা প্রতীক দিয়েছিলেন, নারায়ণগঞ্জের মানুষ সেই আস্থা ও বিশ্বাস রেখেছেন।

Tag :
লেখক সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

গণভবনে যাচ্ছেন আইভী

আপডেট টাইম : ১১:৩৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬