পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

‘রাশিয়ার নিখোঁজ বিমানটি বিধ্বস্ত হয়েছে’

ডেস্ক:৯১ আরোহী নিয়ে রাডার থেকে বিচ্ছিন্ন হওয়া রাশিয়ার সামরিক বিমানটি কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাশিয়ার বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স ও বিবিসি অনলাইন।

ইন্টারফ্যাক্স জানিয়েছে, কৃষ্ণ সাগরের সোচি উপকূলের কাছে উদ্ধারকর্মীরা বিমান বিধ্বস্তের স্থানের সন্ধান পেয়েছেন। বিধ্বস্ত বিমানের কিছু টুকরো পেয়েছেন তারা।

রোববার ভোর ৫টা ২০ মিনিটে সোচি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের ২০ মিনিট পর কৃষ্ণ সাগরে রাশিয়ার জলসীমায় থাকা অবস্থায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হয়। টিইউ-১৫৪- শ্রেণির একটি সামরিক বিমান এটি।

রাশিয়ার বার্তাসংস্থা আরআইএ-এর বরাত দিয়ে বিএনও নিউজ জানিয়েছে, বিমানটিতে ৮৩ যাত্রী ও আটজন ক্রু ছিলেন। তবে কেউ বেঁচে আছেন কি না, তা এখনো জানা যায়নি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটিতে সামরিক কর্মকর্তা, মিলিটারি ব্যান্ড দল অ্যাকেজান্দ্রভের সদস্য ও সাংবাদিকেরা ছিলেন। সোচি থেকে সিরিয়ার লাটাকিয়ায় যাচ্ছিল বিমানটি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, সোচি উপকূল থেকে কৃষ্ণ সাগরের মধ্যে দেড় কিলোমিটার দূরে বিমানটি বিধ্বস্ত হয়েছে। এটি সাগরের ৫০ থেকে ৭০ কিলোমিটার গভীরে ডুবে আছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কানাশেঙ্কভ জানিয়েছেন, সিরিয়ায় মোতয়েন রুশ সেনাদের বর্ষবরণের বিনোদন জোগাতে আরোহীরা লাটাকিয়ায় যাচ্ছিলেন। লাটাকিয়ার পাশে সিরিয়ার হেমেইমিমে এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

সিরিয়ায় দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের হয়ে যুদ্ধ করছে রাশিয়া। লাটাকিয়ায় রাশিয়ার সেনাঘাঁটি রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

‘রাশিয়ার নিখোঁজ বিমানটি বিধ্বস্ত হয়েছে’

আপডেট টাইম : ০১:২৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬