অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

কিউইদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন নিউজিল্যান্ডে অবস্থান করছে। সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

বাংলাদেশ সময় ভোর চারটায় ক্রাইস্টচার্চে ম্যাচটি শুরু হবে। ম্যাচকে সামনে রেখে রোববার অনুশীলন করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

ইনজুরি থেকে জাতীয় দলে ফিরেছেন তরুণ পেসার মোস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি মাচে বলও করেছেন তিনি। প্রথম ওয়ানডেতেই মাঠে নামার সম্ভাবনা রয়েছে এ বামহাতি পেসারের।

তাছাড়া প্রস্তুতি ম্যাচে রানে ফিরেছেন বাংলাদেশের মারকুটে ওপেনার সৌম্য সরকার। তাই মূল একাদশে জায়গা পাওয়ার দাবিদার তিনিও।

এদিকে নিউজিল্যান্ডের কন্ডিশন পেস নির্ভর হওয়ায় দলে চারজন পেসার খেলার সম্ভাবনা রয়েছে। মাশরাফি বিন মর্তুজার পেস ভাণ্ডারে মোস্তাফিজের সঙ্গে একাদশে নামতে পারেন রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।

এমন হলে কোনো বিশেষ স্পিনারকে দলে রাখার সম্ভাবনা কম। কেননা ঘূর্ণি জাদু দেখানোর জন্য রয়েছেন সাকিব আল হাসান। তাছাড়া মাহমুদউল্লাহ রিয়াদও বল হাতে যেকোনো সময় ভয়ংকর হয়ে উঠতে পারেন।

কিউই পেস সামলাতে প্রথম ওয়ানডেতে মাঠে নামতে পারেন সাতজন স্বীকৃত ব্যাটসম্যান। তাছাড়া শেষের দিকে অধিনায়ক মাশরাফিও ব্যাট হাতে কার্যকর ভূমিকা রাখতে পারেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আপডেট টাইম : ০২:১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬