পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করেছেন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করেছেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। অন্য কোন সরকারের অধীনে এই নির্বাচন হবে না।

মঙ্গলবার গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে বাংলাদেশের সাম্যবাদী দলের ৮ম কংগ্রেস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নতুন নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, সকল দলের সাথে সংলাপের পর নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপ্রতি যে সিদ্ধান্ত দেবেন আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব। রাষ্ট্রপতি সংবিধানের ১১৮ ধারার ক্ষমতাবলে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবেন।

দেশের ভালো অর্জনকে বিতর্কিত করার বিএনপির অভ্যাস মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য

বলেন, সবাই, এমনকি পরাজিত প্রার্থীও বলেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে। তারপরও বিএনপি একের এক বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। আসলে যে কোনো ভালো অর্জনকে বিতর্কিত করাই বিএনপির অভ্যাস।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি, সাম্যবাদী দলের পলিট ব্যুরোর সদস্য শহিদুল ইসলাম ও এম এ গণি প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করেছেন

আপডেট টাইম : ০৫:০১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬