পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

ইরানের নৌযান লক্ষ্য করে মার্কিন নৌবাহিনীর গুলি

ইরানের নৌযান লক্ষ্য গুলি চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। তবে মার্কিন নৌবাহিনীর দাবি, ‘সতর্ক করার জন্য’ ওই গুলি ছোড়া হয়।

মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালিতে গত রোববার এ ঘটনা ঘটে। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর দুই কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য দিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন ওই কর্মকর্তারা জানান, সীমা অতিক্রম করে দ্রুত বেগে ইরানের চারটি নৌযান ওই প্রণালিতে চলাচল করে। এসব নৌযান ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ডের বলে দাবি ওই কর্মকর্তাদের। ওই কর্মকর্তারা জানান, মার্কিন নৌযান থেকে ইরানের নৌযানে যোগাযোগ করা হয় এবং ধীরে চলার আহ্বানও জানানো হয়। কিন্তু ওই নৌযানগুলো কোনো সাড়া দেয়নি।

এরপরই সতর্ক করার জন্য মার্কিন নৌযান থেকে তিনটি গুলি ছোড়া হয়। কর্মকর্তারা জানান, ইরানের নৌযানগুলো টহল দিতে থাকা মার্কিন নৌযানের ৯০০ গজের ভেতর ঢুকে পড়ে।

হরমুজ প্রণালি একটি সরু জলপথ, যা আরব উপদ্বীপ ও ইরানকে পৃথক করেছে। ওই জলপথ পারস্য উপসাগরকে পূর্বে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে সংযুক্ত করেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

ইরানের নৌযান লক্ষ্য করে মার্কিন নৌবাহিনীর গুলি

আপডেট টাইম : ০৬:৪২:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০১৭