অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

কাবুলে পার্লামেন্টের কাছে বোমা হামলা, নিহত ২২

আফগানিস্তানের রাজধানী কাবুলে পার্লামেন্টের কাছে দুটি বোমা হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৭০ জন। মঙ্গলবার বিকেলে কর্মচারীদের ছুটির সময় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।

হামলায় হতাহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এদের মধ্যে পার্লামেন্টের কর্মচারীও রয়েছে। দুই হামলার মধ্যে একটি ছিল গাড়ি বোমা ও অপরটি আত্মঘাতী বোমা হামলা। তাৎক্ষনিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ওয়াহিদ মাজরুহ জানিয়েছেন, আহতদের ইস্তিকলাল শহরে ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জাবি নামে পার্লামেন্টের আহত এক নিরাপত্তা কর্মী বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘ প্রথম বিস্ফোরণটি হয়েছিল পার্লামেন্টের বাইরে। বেশ কয়েকজন নিরাপরাধ কর্মচারী নিহত ও আহত হয়েছে। হেঁটে আসা এক আত্মঘাতী হামলাকারী এ বিস্ফোরণ ঘটিয়েছে।’

তিনি বলেন, ‘দ্বিতীয় বিস্ফোরণটি ছিল গাড়ি বোমার। গাড়িটি রাস্তার অপর পাশে রাখা ছিল। এটি বিস্ফোরিত হলে আমি দূরে ছিটকে পড়ি।’

কাবুলের জেলা সাতের পুলিশ প্রধান আহমেদ ওয়ালি জানিয়েছেন, পুলিশ যখন প্রথম বোমা বিস্ফোরণে হতাহতদের উদ্ধার করতে যায়, তখনই দ্বিতীয় বোমাটির বিস্ফোরণ ঘটে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

কাবুলে পার্লামেন্টের কাছে বোমা হামলা, নিহত ২২

আপডেট টাইম : ০৪:০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০১৭