অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

ঘন কুয়াশায় উত্তরাঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত

ডেস্ক: ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে দিনাজপুরসহ ওই অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সন্ধ্যা থেকে শুরু হয় কুয়াশা, সেই সঙ্গে বাড়তে থাকে শীতের প্রকোপ। শেষ রাতে হিমেল বাতাস। ঘন কুয়াশার কারণে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। আর ঠাণ্ডা পড়ায় ছিন্নমূল ও অসহায় মানুষের পাশাপাশি কর্মজীবী মানুষ পড়েছেন বিপাকে।

তবে জেলা প্রশাসকের দাবি, শীত মোকাবিলায় সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

দিনাজপুরে গত কয়েকদিন ধরে অনুভূত হচ্ছে শীত। রাতে তাপমাত্রা কমতে শুরু করায় শীতের তীব্রতা বাড়ছে। তার সাথে উত্তরের হিমেল বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে হিমালয়ের পাদদেশে এই জনপদে। এতে ছিন্নমূল ও অসহায় মানুষের পাশাপাশি কর্মজীবী মানুষ পড়েছে বিপাকে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস।

দরিদ্র ও অসহায় মানুষের শীত নিবারণের জন্য ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের সবরকম প্রস্তুতির কথা জানালেন, দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম।

দিনাজপুরে ২৩টি উপজেলার ২৫ লাখ মানুষের মধ্যে দরিদ্র ও ছিন্নমূলদের জন্য জেলা প্রশাসনের কাছে ৩০ হাজার কম্বল মজুদ রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

ঘন কুয়াশায় উত্তরাঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত

আপডেট টাইম : ০৪:১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০১৭