অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

নাটোরে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে পৌর কাউন্সিলরের স্ত্রীসহ আটক ৫

তালিকাভূক্ত এক জঙ্গি সদস্যকে ধরতে আজ নাটোর শহরের কানাইখালী ও হরিশপুর এলাকায় অভিযান চালিয়েছে জেলা পুলিশ। ওই জঙ্গিকে ধরতে ব্যর্থ হলেও তার অবস্থান নিশ্চিত করতে ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নাটোর সদর সার্কেলের এএসপি আবুল হাসনাত জানান, তালিকাভুক্ত এক জঙ্গির সাথে নাটোর পৌরসভার ৩নং ওায়ার্ড কাউন্সিলর নান্নু শেখের পরিবারের সম্পৃক্ততার বিষয়ে জানতে পারে পুলিশ। শুক্রবার নান্নু শেখের বাড়িতে ওই জঙ্গির অবস্থানের বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। তবে পুলিশের অভিযানের আগেই পালিয়ে যায় ওই জঙ্গি।

এসময় নান্নু শেখের স্ত্রী শিউলি আক্তার, ছোট ভাই জহুরুল ইসলাম ও তার স্ত্রী সেলিনা বেগমকে আটক করে পুলিশ। এখানে অভিযান ব্যর্থ হয়ে পুলিশ শহরের কানাইখালী এলাকায় নান্নু শেখের এক আত্মীয় বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানেও ব্যর্থ হয় পুলিশ। সেখান থেকে আটক করা হয় দুইজনকে। ওই জঙ্গির অবস্থান নিশ্চিত করতে আটক ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ব্যাপারে নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, অভিযান অব্যাহত থাকায় এখনও বলার মত কিছু হয়নি। অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

নাটোরে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে পৌর কাউন্সিলরের স্ত্রীসহ আটক ৫

আপডেট টাইম : ০৫:১৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০১৭