অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পুলিশের ইউনিফর্ম পরে ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে বিআরটিএ’তে যুবক আটক Logo পাটগ্রামে দবীর উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের উদ্যোগে ১০ রোগীকে আর্থিক সহায়তা Logo চলন্ত ট্রেনে নারী ধর্ষণের ঘটনায় তোলপাড়, চার পুলিশ প্রত্যাহার Logo ৪ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ Logo লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি Logo ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানাকে বহিষ্কার Logo বিআরটিএ কার্যালয়ে আনসারের অভিযান, দালাল চক্রের ৩ সদস্য আটক Logo ঢাকায় বিএনপি নেতার বাড়িতে গুলি, অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেফতার Logo জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় কসমেটিকস ও দুই বাইসাইকেল আটক

পুলিশের ইউনিফর্ম পরে ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে বিআরটিএ’তে যুবক আটক

পাবনায় পুলিশের সদস্য না হয়েও পুলিশের ইউনিফর্ম পরে ভুয়া পরিচয় দেওয়ার অভিযোগে মো. রফিকুল ইসলাম (২৯) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় অবস্থিত বিআরটিএ কার্যালয় থেকে তাকে আটক করা হয়। আটককৃত রফিকুল ইসলাম পাবনার ফরিদপুর উপজেলার বেড়হাউলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত বাদশা প্রামাণিকের ছেলে।

পুলিশ ও বিআরটিএ সূত্র জানায়, বৃহস্পতিবার ডিবি পুলিশের একটি টিম সদর এলাকায় মাদক উদ্ধারে নিয়োজিত থাকা অবস্থায় বিআরটিএর কর্মচারী তুহিন চক্রবর্তী জানান, পুলিশের ইউনিফর্ম পরা এক যুবককে বিআরটিএ কার্যালয়ে আটক করা হয়েছে। খবর পেয়ে ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে হেফাজতে নেয়। পরে পরিচয় যাচাই করে জানা যায়, তিনি পুলিশের কেউ নন। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, রফিকুল ইসলাম ড্রাইভিং লাইসেন্সের ছবি তোলার কাজে পুলিশের প্রভাব খাটাতে ইউনিফর্ম পরে বিআরটিএ কার্যালয়ে আসেন। তবে তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে কর্মচারীরা তার পরিচয় জানতে চান এবং নিশ্চিত হন তিনি ভুয়া পুলিশ। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, ‘রফিকুলের কাছ থেকে এক সেট পুলিশ ইউনিফর্ম ও বেল্ট জব্দ করা হয়। তবে তিনি সাধারণ কোনো মানুষের কাছ থেকে আর্থিক সুবিধা বা প্রতারণা করেছেন এমন প্রমাণ মেলেনি।’

তিনি আরও বলেন, ‘সরকারি কর্মচারীর ভুয়া পরিচয় ধারণ করায় তার বিরুদ্ধে পাবনা সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পুলিশের ইউনিফর্ম পরে ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে বিআরটিএ’তে যুবক আটক

পুলিশের ইউনিফর্ম পরে ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে বিআরটিএ’তে যুবক আটক

আপডেট টাইম : ১২:৫৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬