অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মিশরে মসজিদে বোম হামলা-গুলিতে নিহত ৮৫

ডেস্ক : মিশরের গোলযোগপূর্ণ সিনাই উপদ্বীপের একটি মসজিদে বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনায় কমপক্ষে ৮৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭৫ জন। শুক্রবার জুমার নামাজের পর সিনাইয়ের আল-আরিশের পশ্চিমাঞ্চলে আল-রাওদা মসজিদে এ হামলার ঘটনা ঘটে।

খবর: আল-আহরাম ও আলজাজিরা। স্থানীয় গণমাধ্যম জানায়, বিস্ফোরণের পর গাড়িতে করে আসা বন্দুকধারীরা মুসল্লিদের উপর নির্বিচার গুলিবর্ষণ করতে থাকে।

অবরুদ্ধ গাজা সীমান্তে রাফা ক্রসিং তিন দিনের জন্য খুলে দেয়ার একদিন আগে এই হামলার ঘটনা ঘটল। সন্ত্রাসী হামলার অজুহাতে বহির্বিশ্বের সঙ্গে গাজার এই একমাত্র ক্রসিং বন্ধ করে রেখেছে মিশর। এতে ইসরাইলি অবরোধে দুর্বিষহ জীবন যাপন করতে হচ্ছে গাজার ফিলিস্তিনিদের।

মিশরে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করলে সহিংস হয়ে উঠে গোলযোগপূর্ণ সিনাই উপদ্বীপ। তবে এসব হামলার নিন্দা জানিয়ে আসছে মুরসির দল মুসলিম ব্রাদারহুড।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মিশরে মসজিদে বোম হামলা-গুলিতে নিহত ৮৫

আপডেট টাইম : ০২:৩০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭