পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

নিজের বিবাহ বার্ষিকীতে শিরোপা হারালেন সাকিব!

ডেস্ক: আজ ১২ ডিসেম্বর। বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান এবং উম্মে আহমেদ শিশির দম্পতির পঞ্চম বিবাহবার্ষিকী।

২০১২ সালে ১২-১২-১২ ম্যাজিক তারিখে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই দুজন। আজকের দিনটি এমনিতেই স্পেশাল। আরেকটু স্পেশাল হতে পারত যদি রংপুর রাইডার্সের কাছে শিরোপা না হারাত সাকিবর দল ঢাকা ডায়নামাইটস!

মঙ্গলবার সাকিব-শিশিরের এই বিশেষ দিনটিতে ৫৭ রানে ফাইনাল ম্যাচটি জিতে প্রথমবারের মত শিরোপা জিতল রংপুর রাইডার্স। রংপুর প্রথমবার হলেও অধিনায়ক হিসেবে মাশরাফির এটি চুতর্থ বিপিএল শিরোপা। এর আগে ঢাকা গ্ল্যাডিয়েটর এবং কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে শিরোপা জিতেছিলেন ম্যাশ। বিপিএলের গত আসরটাই যা মিস হয়েছিল।

গত বছর বিপিএলের চতুর্থ আসরে রাজশাহী কিংসকে হারিয়ে প্রথমবারের মত অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছিলেন সাকিব আল হাসান। রাজশাহী কিংস এবার তলানিতে থেকে গ্রুপ পর্ব থেকেই বিদায়ে নিয়েছে। অন্যদিকে পঞ্চম আসরেও তারকাবহুল দুর্দান্ত একটি দল সাজিয়েছিল ঢাকা।

প্রত্যাশামত ফাইনালেও উঠেছিল। কিন্তু ওই যে বাংলা প্রবাদ আছে, ‘ওস্তাদের মাইর শেষ রাইতে’; সেই ওস্তাদের কাছেই শেষের লড়াইয়ে হেরে গেলেন সাকিব।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

নিজের বিবাহ বার্ষিকীতে শিরোপা হারালেন সাকিব!

আপডেট টাইম : ০৬:২৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭