অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ছেলে সেজে তিনটি বিয়ে করে কিশোরী!

মিথ্যা পরিচয়ে ছেলে সেজে তিনটি বিয়ে করে কিশোরী। তিন নম্বর স্ত্রীর বিস্ফোরক অভিযোগ। এরপরই ফাঁস ভেলকিবাজি। ছেলে নয়, অভিযুক্ত বি রামাদেবী আসলে এক কিশোরী। ছেলে সেজে সে তিন মহিলাকে প্রতারণার মাধ্যমে বিয়ে করে। পুলিশে অভিযোগ করায় সামনে আসে আসল ঘটনা।

কাশী-নয়না অঞ্চলের ইতিকা লাপাডু গ্রামে বাড়ি রামাদেবীর। বয়স আনুমানিক ১৬ থেকে ১৭। ছেলে সেজে তামিলনাড়ুতে এক সুতো কারখানায় কাজ করত। পুলিশ সূত্রে জানা গেছে, সব সময় ছেলেদের মতো পোশাক পরতো রামাদেবী।

তামিলনাড়ুর পুলিভেন্ডুলা মিলে কাজের সূত্রে রম্ভা (নাম পরিবর্তিত) নামে একটি মেয়ের সঙ্গে পরিচয় হয়। অন্ধ্রপ্রদেশের পেদ্দামুদিয়াম অঞ্চলের ভীমাগুন্ডাম গ্রামে বাড়ি রম্ভার। নানা কথায় ভুলিয়ে বিয়ের জন্য রম্ভাকে রাজি করায় সে। দু’মাস আগে বিয়ে করে তারা। সম্প্রতি স্মামীর বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশের কাডাপা জেলার জাম্মালামাডুগু থানায় অভিযোগ দায়ের করে রম্ভা। এরপরই আসল ঘটনা সামনে আসে।

পুলিশ জানায়, ছেলে সেজে থাকলেও রামাদেবী আসলে মেয়ে। এর আগেও দু’জন মেয়ের সঙ্গে একই কাণ্ড করেছিল সে। পুলিশ সূত্রে জানা গেছে, দু’টি মেয়েই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন। তাই অভিযোগ জানাতে পারেননি। কিন্তু এ অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। গ্রেপ্তারের খোঁজে তল্লাশি চলছে রামাদেবীর।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ছেলে সেজে তিনটি বিয়ে করে কিশোরী!

আপডেট টাইম : ০৬:০০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭