অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির Logo বাউফলে তেতুলিয়া নদীতে জেলের মর্মান্তিক মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ

বাঁধাকপির গুণাগুণ

ঢাকা, ০১ জানুয়ারি, এবিনিউজ : বাঁধাকপি শীতকালীন সবজি হলেও এখন প্রায় সব সময়ই পাওয়া যায়। বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল। তাই শুধু সবজি হিসেবে নয়, সালাদ হিসেবে প্রচুর পরিমাণে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। বাজারে লাল বাঁধাকপি প্রচুর পরিমাণে পাওয়া যায়। এটি অবশ্য সবুজ বাঁধাকপির মতো নরম হয় না। তবে সালাদ হিসেবে খেতে পারেন।

কাঁচা বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। তাই বাঁধাকপির পাতা কুচি করে কেটে সালাদ হিসেবে খেতে পারেন। কিন্তু বেশি সিদ্ধ হলে বেশিরভাগ উপাদান নষ্ট হয়ে যায়।

বাঁধাকপির সবুজ পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন ই ও পটাশিয়াম রয়েছে। এ ছাড়া রয়েছে বিটা ক্যারোটিন, ফাইবার, ফোলেট এবং থিয়ামিন। এটি হরমোনজনিত ক্যানসার বিশেষ করে মেয়েদের ওভারিতে ক্যানসার প্রতিরোধ করতে সাহায্য করে।

এন্স মিথাইলমিথিওনিন নামের এক ধরনের কেমিক্যাল বিদ্যমান থাকায় আলসারের ব্যথা কমাতে সাহায্য করে। বাঁধাকপি ভিটামিন বি নিঃসরণে সাহায্য করে।

বাঁধাকপি কেটে বেশিক্ষণ ফেলে রাখবেন না। পেপার ব্যাগ বা প্লাস্টিকের ব্যাগে ভরে ফ্রিজে রাখুন। বাঁধাকপির ভেতরের অংশে প্রচুর পরিমাণে পুষ্টি বহন করে। তাই ফেলে না দিয়ে বাঁধাকপির পুরো অংশটাই সালাদ বা রান্নায় ব্যবহার করুন।

ব্রেস্ট ক্যানসার এবং কোলন ক্যানসারের জন্য বাঁধাকপি কার্যকর ভূমিকা পালন করে। লাল বাঁধাকপিতে ফাইবার বেশি থাকে। এ ছাড়া ভিটামিন সিও যথেষ্ট পরিমাণে বিদ্যমান রয়েছে। সবুজ বাঁধাকপির চেয়ে ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রনের পরিমাণ লাল বাঁধাকপিতে বেশি থাকে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির

বাঁধাকপির গুণাগুণ

আপডেট টাইম : ০৭:৪৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮