অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বিএনপির ভুল নিয়ে আ.লীগের মাথা ব্যথা কেন: মঈন খান

ডেস্ক:কোনো রাজনৈতিক দলের অধীনে নির্বাচন হলে জনগণ সঠিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘এমন একটি সরকারের অধীনে নির্বাচন হতে হবে যারা সম্পূর্ণ নির্ভুলভাবে নির্বাচন পরিচালনা করবে। এমনকি নির্বাচনের ফলাফলের উপর তাদের কোনো স্বার্থ থাকবে না। সম্পূর্ণ বাইরে থেকে নির্বাচন পরিচালনা করবে। এটাই হওয়া উচিত আগামী নির্বাচনের রূপরেখা।’

শনিবার (৬ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত ‘জাতীয় সংকট উত্তরণে গ্রহণযোগ্য নির্বাচন: নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সরকার দলের নেতারা প্রতিনিয়ত বলেন, ২০১৪ সালের নির্বাচন অংশ না নিয়ে বিএনপি ভুল করেছেন, আগামী নির্বাচনে অংশ না নিলে দল শেষ হয়ে যাবে। আমার প্রশ্ন বিএনপি ভুল করলে তো তাদের সুবিধা। তাহলে বিএনপির ভুল নিয়ে তারা কেন এত চিন্তিত? তার অর্থ হচ্ছে ২০১৪ সালের নির্বাচনে বিএনপি ও ২০ দল অংশ না নিয়ে কোন ভুল করেনি। তারা নির্বাচনে না যাওয়ায় আ.লীগের মাথায় কলঙ্কের তিলক লেগেছে। এই তিলক মুছতে হলে বিএনপিকে প্রয়োজন।’

ড. মঈন খান বলেন, ‘এদেশের মানুষ ভোটাধিকার চায়, গণতন্ত্র চায়। সংবিধানের দোহাই দিয়ে ধোঁকাবাজি করছে সরকার। সংবিধানের অজুহাত অর্থহীন। সংবিধানের অজুহাতে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। ৪৬ বছরের আগের স্লোগানে হবে না। এখন নতুন স্লোগান হবে ‘আজকের সংগ্রাম গণতন্ত্রের সংগ্রাম, আজকের সংগ্রাম ভোটাধিকারের সংগ্রাম।’ এসময় তিনি দলের নেতাকর্মীদের নির্বাচনের পূর্বমুহূর্ত পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান জানান তিনি।

ডেমোক্রেটিক মুভমেন্টের সভাপতি ও এলডিপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে ও এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসার সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বিএনপির ভুল নিয়ে আ.লীগের মাথা ব্যথা কেন: মঈন খান

আপডেট টাইম : ০২:১৮:০১ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮