অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo চট্টগ্রাম বিআরটিএ’তে দালালবিরোধী অভিযান, ২ জনের কারাদণ্ড Logo মিরপুর বিআরটিএতে ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার এর অভিযানে দালাল চক্রের ৩ সদস্য আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Logo দীর্ঘদিন কারাভোগের পর জামায়াত নেতা সোহেল রানা জামিনে মুক্ত, পাটগ্রামে গণসংবর্ধনা Logo বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যে ভাটা, কমেছে রাজস্ব ও কর্মসংস্থান Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত

দুদকের উপস্হিতে তাৎক্ষণিক ভাবে ফিটনেস প্রদান

ফারুক আহম্মেদ সুজন : যানবাহনের রেজিস্ট্রেশন ও ফিটনেস প্রদানে ঘুষ-লেনদেনের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিআরটিএ’তে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আকষ্মিক অভিযানকালে উধাও হয়ে যায় দালালচক্র।

দুদকের অভিযোগকেন্দ্রে অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার সকালে উপপরিচালক খায়রুল হুদার নেতৃত্বে পুলিশসহ নয় সদস্যের একটি টিম বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ইকুরিয়া কার্যালয়ে আকষ্মিক অভিযান চালায়।

এ বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য‌ রাইজিংবিডিকে জানান, ‘অভিযানে উপস্থিত হওয়া মাত্র বিআরটিএ অফিসে অবস্থানরত দালালরা পালিয়ে যায়।

সরেজমিনে অভিযানকারী টিম দেখতে পায়, ২০০২ সালের পূর্বের পুরাতন ও অচল হওয়া অনেক যানবাহনকে (মিশুক) বেআইনীভাবে সিএনজিকরণ প্রক্রিয়া চলছে। ওই স্থানে আনা বেশকিছু মিশুকে ফেব্রিকেটেড চেসিস নাম্বার লাগানো হয়েছে, যা রেজিস্ট্রেশন করার জন্য আনা হয়েছিল। এসব অনিয়ম দেখে দুদক টিম তাৎক্ষণিক এ বেআইনি কার্যক্রম বন্ধ করে দেন।

এছাড়া দুদক টিমের উপস্থিতিতে এ সময় রেজিস্ট্রেশন ও লাইসেন্সপ্রাপ্তির জন্য দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকা আটটি যানবাহনকে পরীক্ষা করে তাৎক্ষণিক ফিটনেস প্রদান করা হয়। উপস্থিত সেবাপ্রার্থীরা দুদকের এ হস্তক্ষেপে সন্তোষ প্রকাশ করেন।

দুদকের পক্ষ থেকে জনসচেতনতার জন্য উক্ত কার্যালয়ে দুর্নীতিবিরোধী স্টিকার ও লিফলেট বিতরণ করা হয় এবং মাইকিং করে যে কোন দুর্নীতি ও হয়রানি বন্ধে তাৎক্ষণিকভাবে দুদক হটলাইনে (১০৬) কল করার অনুরোধ জানানো হয়।

প্রায় পাঁচ ঘণ্টার এ অভিযান শেষে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, ‘বিআরটিএ’কে অবশ্যই দুর্নীতির কবল থেকে মুক্ত করে নির্বিঘ্ন সেবা প্রদান নিশ্চিত করতে হবে। বিআরটিএ কর্তৃপক্ষ নিজেদের অফিস দালালমুক্ত না করলে কর্মকর্তাদের বিরুদ্ধে দুদক কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বিআরটিএ’তে দালালবিরোধী অভিযান, ২ জনের কারাদণ্ড

দুদকের উপস্হিতে তাৎক্ষণিক ভাবে ফিটনেস প্রদান

আপডেট টাইম : ০৯:০৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮