অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

হরতালে বিএনপির আটক ৩৫৩, আহত ৩২

বাংলার খবর২৪.কম index_52457: ২০ দলীয় জোটের ডাকা হরতালের সমর্থনে দেশের বিভিন্ন স্থানে বের করা মিছিলে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

এছাড়া পুলিশ বিএনপি নেতা-কর্মীদের থানায় নিয়ে গুলি করে আহত করেছে বলেও অভিযোগ করেছে দলটি।

সোমবার বিকেল ৫টায় রাজধানীর নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, দেশের বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে বিএনপির মিছিলে আওয়ামী সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়েছে। এতে ৩২ নেতা-কর্মী আহত হয়েছে। আর পুলিশ ৩৫৩ জন নেতা-কর্মীকে আটক করেছে।

সেই সঙ্গে পুলিশ বেশ কয়েকজন নেতা-কর্মীকে থানায় নিয়ে গুলি করে আহত করেছে বলেও অভিযোগ করেন তিনি।

উল্লেখ্য, বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত করার প্রতিবাদে সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান 
Theme Developed BY ThemesBazar.Com

হরতালে বিএনপির আটক ৩৫৩, আহত ৩২

আপডেট টাইম : ০২:১৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০১৪