পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

ধানমণ্ডিতে যুবলীগ-শিক্ষার্থী ধাওয়া-পাল্টাধাওয়া

ডেস্ক: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

আজ শনিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডির ঝিগাতলায় আওয়ামী লীগ-যুবলীগ কর্মীদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

জানা গেছে, শিক্ষার্থীরা ধানমণ্ডি-৩ নম্বরে আওয়ামী লীগ কার্যালয়ের দিকে এগুতে থাকে। উত্তেজিত শিক্ষার্থীদের থামানোর জন্য ধানমণ্ডি কার্যালয়ে থাকা নেতাকর্মীরা শিক্ষার্থীদের ধাওয়া দেয়। পরে ছাত্ররা আবারও জড়ো হয়ে আওয়ামী লীগ-যুবলীগ নেতাকর্মীদের ধাওয়া দেয়। এতে দুইপক্ষের মধ্যে মারমুখি অবস্থানের সৃষ্টি হয়েছে।

এই ধাওয়া পাল্টা-ধাওয়ায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

উল্লেখ্য, গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বাসচাপায় রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় রাজপথে নেমে ৯ দফা দাবি জানায় শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীরা রাস্তায় নেমে ড্রাইভার ও গাড়ির লাইসেন্স চেক করতে থাকে। অন্যান্য দিনের মতো আজও ঢাকায় এ অভিযান চালাচ্ছে শিক্ষার্থীরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ

ধানমণ্ডিতে যুবলীগ-শিক্ষার্থী ধাওয়া-পাল্টাধাওয়া

আপডেট টাইম : ১২:৪২:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ অগাস্ট ২০১৮