পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বিআরটিএ জনবল সংকট, ‘ফিটনেসবিহীন গাড়ীর রুট পারমিট বাতিল করতে সময় লাগবে’

ফারুক আহম্মেদ সুজন : ফিটনেস বিহীন গাড়ীর রুট পারমিট বাতিল করতে সময় লাগবে, বিআরটিএ জনবল সংকট রয়েছে, ভাংচুর ও অগ্নিসংযোগের ভয়ে শ্রমিকরা বাস চালাচ্ছে না বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে এক সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, বিএনপি-জামায়াত শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা চালাচ্ছে। এরই মধ্যে আন্দোলনকে কেন্দ্র করে অনুপ্রেবেশকারীরা নানা ধরনের অপতৎপরতা চালিয়েছে বলেও জানান তিনি।

এসময় ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের নয় দফা দাবি মেনে নিয়েছে সরকার এবং বিষয়টি প্রধানমন্ত্রী সরাসরি তত্ত্বাবধান করছেন। তারপর আর আন্দোলনের যৌক্তিকতা থাকে না বলে উল্লেখ করেন তিনি।

শিক্ষার্থীদের শান্ত থাকার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যৌক্তিক আন্দোলনের পরিনতি যেন অযৌক্তিক না হয়। আগামী সংসদ অধিবেশনে সড়ক ও পরিবহন আইনে সংশোধন আনা হবে বলেও জানান ওবায়দুল কাদের।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বিআরটিএ জনবল সংকট, ‘ফিটনেসবিহীন গাড়ীর রুট পারমিট বাতিল করতে সময় লাগবে’

আপডেট টাইম : ০১:১১:১৭ অপরাহ্ন, শনিবার, ৪ অগাস্ট ২০১৮