পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বরিশালে দোয়ারিকা-সিকাপুর সেতুর টোল লোপাট কোটি টাকার রাজস্ব আত্মসাৎ ! Logo বিআরটিএ ঢাকা মেট্রো-১,২,৩,৪ ও ঢাকা জেলা সার্কেলের আয়োজনে সড়ক নিরাপত্তায় সচেতনতামূলক রোড-শো অনুষ্ঠিত Logo রূপগঞ্জে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে ‘ওয়েলকেয়ার গ্রীনসিটি’র কর্মকর্তার বিরুদ্ধে থানায় জিডি Logo পাটগ্রামে সাংবাদিকদের সঙ্গে এমপি রাজিবের মতবিনিময়, দুস্থদের মাঝে চেক বিতরণ Logo পাটগ্রাম সীমান্তে পুশইনের জন্য আনা ১২ জনকে রাতের আঁধারে ফেরত নিল বিএসএফ Logo বিআরটিএ ঢাকা মেট্রো-১, সার্কেলের সহকারী পরিচালক জিয়াউর রহমান’কে নিয়ে মিথ্যা অপপ্রচার ফেসবুক পেজে Logo পাটগ্রামের বুড়িমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত চার পরিবারকে এমপির গরু উপহার Logo প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে উন্নয়ন করতে হবে: শেখ রবিউল আলম Logo লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি Logo হাতীবান্ধা-পাটগ্রামের ৬৫ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

বিআরটিএ জনবল সংকট, ‘ফিটনেসবিহীন গাড়ীর রুট পারমিট বাতিল করতে সময় লাগবে’

ফারুক আহম্মেদ সুজন : ফিটনেস বিহীন গাড়ীর রুট পারমিট বাতিল করতে সময় লাগবে, বিআরটিএ জনবল সংকট রয়েছে, ভাংচুর ও অগ্নিসংযোগের ভয়ে শ্রমিকরা বাস চালাচ্ছে না বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে এক সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, বিএনপি-জামায়াত শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা চালাচ্ছে। এরই মধ্যে আন্দোলনকে কেন্দ্র করে অনুপ্রেবেশকারীরা নানা ধরনের অপতৎপরতা চালিয়েছে বলেও জানান তিনি।

এসময় ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের নয় দফা দাবি মেনে নিয়েছে সরকার এবং বিষয়টি প্রধানমন্ত্রী সরাসরি তত্ত্বাবধান করছেন। তারপর আর আন্দোলনের যৌক্তিকতা থাকে না বলে উল্লেখ করেন তিনি।

শিক্ষার্থীদের শান্ত থাকার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যৌক্তিক আন্দোলনের পরিনতি যেন অযৌক্তিক না হয়। আগামী সংসদ অধিবেশনে সড়ক ও পরিবহন আইনে সংশোধন আনা হবে বলেও জানান ওবায়দুল কাদের।

Tag :
জনপ্রিয় সংবাদ

বরিশালে দোয়ারিকা-সিকাপুর সেতুর টোল লোপাট কোটি টাকার রাজস্ব আত্মসাৎ !

বিআরটিএ জনবল সংকট, ‘ফিটনেসবিহীন গাড়ীর রুট পারমিট বাতিল করতে সময় লাগবে’

আপডেট টাইম : ০১:১১:১৭ অপরাহ্ন, শনিবার, ৪ অগাস্ট ২০১৮