পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএতে ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার এর অভিযানে দালাল চক্রের ৩ সদস্য আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Logo দীর্ঘদিন কারাভোগের পর জামায়াত নেতা সোহেল রানা জামিনে মুক্ত, পাটগ্রামে গণসংবর্ধনা Logo বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যে ভাটা, কমেছে রাজস্ব ও কর্মসংস্থান Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির

দক্ষিণ আমেরিকায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২৪

ডেস্ক: দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিম অংশের রাষ্ট্র ইকুয়েডরে যাত্রীবাহী একটি বাস উল্টে গিয়ে তিন শিশুসহ অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২২ জন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কলম্বিয়া থেকে ইকুয়েডরের রাজধানী কুইটো যাওয়ার পথে বাসটি উল্টে গেলে এই দুর্ঘটনা হয়।

কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে অজ্ঞাত সংখ্যক ভেনিজুয়েলা ও কলম্বিয়ার নাগরিক রয়েছে। দেশ দু’টির দূতাবাসকে অবহিত করা হয়েছে।

রাজধানীর নিরাপত্তা সচিব জুয়ান জাপাতা জানান, ‘নিহতদের অধিকাংশই কলম্বিয়ান নাগরিক’।

কুইটোর জরুরি কার্যনির্বাহী কমিটির প্রধান ক্রিস্টিয়ান রিভেরা বলেন, বাসটিতে বিদেশী লাইসেন্স প্লেট ছিল। কুইটো থেকে ৩০ কিলোমিটার পূর্বে একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ঢালু পথ দিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এরপর রাস্তার পাশে তিনটি ছোট বাড়ির সঙ্গে সজোরে ধাক্কা লাগে।

তিনি আরো বলেন, এতে আরো তিন শিশু নিহত হয়।

তিনি টুইটারে বলেন, ‘আমাদের জরুরি উদ্ধারকারী দল উদ্ধারকাজে সহায়তার জন্য ঘটনাস্থলে পৌঁছেছে। আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’ সূত্র: এএফপি

Tag :
জনপ্রিয় সংবাদ

মিরপুর বিআরটিএতে ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার এর অভিযানে দালাল চক্রের ৩ সদস্য আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

দক্ষিণ আমেরিকায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২৪

আপডেট টাইম : ০৬:৪৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অগাস্ট ২০১৮