পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

লালমনিরহাটে বিজিবি-ব্যবসায়ী ধাওয়া-পাল্টা ধাওয়া

রংপুরবাংলার খবর২৪.কম, লালমনিরহাট : লালমনিরহাটে মোবাইল কোর্ট পরিচালনাকে কেন্দ্র করে ব্যবসায়ী ও বিজিবি সদস্যদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

ঈদ ও পূজাকে সামনে রেখে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবসা পরিচালনায় ব্যঘাত ঘটানোর অভিযোগ করেন ব্যবসায়ীরা।

বুধবার দুপুরে এমন অভিযোগে তাৎক্ষণিকভাবে লালমনিরহাট শহরের সকল প্রকার দোকানপাট বন্ধ রেখে তারা ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করে।

জানা গেছে, দুপুরে ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের নেতৃত্বে অপর ৪ নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ৪ প্লাটুন বিজিবি নিয়ে জেলা শহরের রেলবাজার, গোশালা রোড, উত্তরণ সুপার মার্কেটে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা শুরু করে। ঈদ ও পূঁজাকে সামনে রেখে চোরাচালান প্রতিরোধ, ভেজাল পণ্য ও মেয়াদোত্তীর্ণ লাইসেন্স চেক করার জন্য এ অভিযান চালানো হয় বলে জানা গেছে।

অভিযান পরিচালনার স্বার্থে শহরের সকল প্রবেশ পথ বন্ধ করে দেয় বিজিবি সদস্যরা। বিনা নোটিশে এ অভিযান পরিচালনা করায় এর তীব্র প্রতিবাদ জানিয়ে দোকানপাট বন্ধ করে রাস্তায় নেমে পড়েন ব্যবসায়ীরা।

এক পর্যায়ে বিজিবির সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর দুপুর ২টার দিকে ম্যাজিস্ট্রেট ও বিজিবি সদস্যরা মোবাইল কোর্ট প্রত্যাহার করে চলে গেলেও ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি এস এ হামিদ বাবু জানান, ঈদের আগে মোবাইল কোর্ট পরিচালনা করায় ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনায় মারাত্মক ব্যাঘাত ঘটে। আর এ কারণে বিক্ষুব্ধ ব্যবসায়ী ও বিজিবি সদস্যদের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দেয়।

জেলা পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, ‘বিষয়টি শুনেছি মাত্র। তবে বেশি কিছু জানি না।’

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

লালমনিরহাটে বিজিবি-ব্যবসায়ী ধাওয়া-পাল্টা ধাওয়া

আপডেট টাইম : ০৪:১৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০১৪