পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বিআরটিএ’র নতুন চেয়ারম্যান অতিরিক্ত সচিব হাবীবুর রহমান Logo লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫বছর কারাদণ্ড Logo এতিম শিশুদের পাশে তিস্তা ব্যাটালিয়ন,নূরে মদিনা এতিমখানায় সহায়তা প্রদান Logo কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যানের কক্ষ থেকে এসি-টিভি ‘উধাও’, চাঞ্চল্য Logo পাটগ্রামে সাংবাদিককে মারধরের অভিযোগ, স্থলবন্দরে উত্তেজনা Logo লালমনিরহাটে ট্রাকচাপায় বিড়ি শ্রমিক নিহত,ঘাতক ট্রাকসহ চালক আটক Logo লালমনিরহাটে বিজিবির উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ, খুশি শিক্ষার্থী-অভিভাবকরা Logo এনসিপি ডেমরা থানা আহ্বায়ক কমিটি গঠন ও ডেমরা থানা প্রেসক্লাবের সাথে সৌজন্য সাক্ষাৎ Logo লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে -ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু Logo তেল নিতে আসা মোটরসাইকেল চালককে ধাপ্পরের পর ইউএনও’র লাঠি হাতে ভিডিও ভাইরাল

মগবাজারে ৩ খুন : গ্রেফতার আরো ৪

বাংলার খবর২৪.কম image_28517_52933: রাজধানীর মগবাজারের তিন খুনের ঘটনায় জড়িত আরো চারজনকে আটক করেছে র‌্যাব – ৩। এদের মধ্যে তিনজন এজাহারভুক্ত আসামি। তবে তাদের সবার নাম জানা যায়নি।

র‌্যাব-৩ এর অপারেশন অফিসার রবিউল করীম বিষয়টি নিশ্চিত করেছেন। এদের মধ্যে কালা বাবুর সহযোগি কামালও রয়েছে।

তিনি জানান, মুন্সিগঞ্জ ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। এরা হত্যাকাণ্ডের সঙ্গে বিভিন্নভাবে জড়িত। জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

প্রসঙ্গত, গত ২৮ আগস্ট রাতে মগবাজারে খুন হন রানু আক্তার (৩০), বিল্লাল (২৮) ও মুন্না (২৫)। এ ঘটনায় রানুর ভাই হৃদয় (২২) গুলিবিদ্ধ হন। রেলের জমি দখল নিয়ে বিরোধের জেরে এ হত্যাকা- ঘটে বলে নিহতের স্বজনরা দাবি করে আসছে এবং কালা বাবুকে প্রধান আসামি করে রানুর ভাই মগবাজার রেলওয়ে ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিম ওরফে কালা চাঁদ রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি কালা বাবু গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিআরটিএ’র নতুন চেয়ারম্যান অতিরিক্ত সচিব হাবীবুর রহমান

মগবাজারে ৩ খুন : গ্রেফতার আরো ৪

আপডেট টাইম : ০৬:২৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৪