অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

গণতন্ত্রের দাবিতে হংকংয়ে বিক্ষোভ অব্যাহত

বাংলার খবর২৪.কমhongkong_53133 ডেস্ক: পূর্ণ গণতান্ত্রিক নির্বাচনের দাবিতে হংকংয়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। শুক্রবার থেকে শুরু হয়ে সোমবারে তা চতুর্থ দিনে গড়ালো।

রোববারেও হংকং-এর সিটি সেন্টারে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ঘটেছে গ্রেফতারে আর দফায় দফায় টিয়ার শেল ছোড়ার ঘটনাও। তবে, গ্রেফতার ও পুলিশের হামলা উপেক্ষা করেও এই প্রতিবাদ চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।

এদিকে, এই বিক্ষোভকে অবৈধ ঘোষণা করেছে হংকং-এর চিফ এক্সিকিউটিভ সিওয়াই লিউঙ।

লিউঙ বলেছেন, হংকং-এ ২০১৭ সালের নির্বাচন যেভাবে করার পরিকল্পনা করা হয়েছে ঠিক সেভাবেই হবে।

হংকংয়ের বাসিন্দা একজন বাংলাদেশী এ এম রাশেদ বলেছেন, শহরে থমথমে ভাব রয়েছে। তবে সেন্ট্রাল যোগাযোগ ব্যবস্থা চালু রয়েছে।

হংকং হচ্ছে চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল। হংকংয়ের প্রধান নেতা নির্বাচনের ক্ষেত্রেও চীন ভেটো দিতে পারে।

বিক্ষোভকারীদের দাবি, কোনো ভেটো নয়, আগামী ২০১৭ সালে হংকং-এ যে নির্বাচন হবে, তা হতে হবে পুরোপুরি গণতান্ত্রিক একটি নির্বাচন।

কিছুদিন আগে চীন ওই দাবি নাকচ করে দেয়ার পর থেকেই হংকং-এ দানা বাঁধে এই বিক্ষোভ। সূত্র: বিবিসি

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

গণতন্ত্রের দাবিতে হংকংয়ে বিক্ষোভ অব্যাহত

আপডেট টাইম : ০৫:৫০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪