অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ Logo মাদরাসাশিক্ষক গ্রেফতার: ছাত্রীকে অজ্ঞান করিয়ে একাধিকবার ধর্ষণ, খাওয়াতো হতো জন্মনিয়ন্ত্রক Logo স্পষ্ট হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়ের লক্ষণ, প্রভাব পড়বে বাংলাদেশেও Logo সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সুইচ গিয়ারসহ যুবক গ্রেপ্তার Logo এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা: রাশেদ খান Logo বরিশালে দোয়ারিকা-সিকাপুর সেতুর টোল লোপাট কোটি টাকার রাজস্ব আত্মসাৎ !

সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগ, বিএসএফের ব্রিজ নির্মাণ রুখে দিল বিজিবি

পাটগ্রাম(প্রতিনিধি) লালমনিরহাটের

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় বিএসএফ রিং ব্রিজ নির্মাণের চেষ্টা করেন,বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি রুখে দিলে পিছু হাঁটেন বিএসএফ সদস্যরা

শুক্রবার দুপুরে ধবলসুতী বিওপি এলাকায়
এ ঘটনা ঘটে।

স্থানীয়সূত্রে জানাযায়, ধবলসুতি বিওপি’র সীমান্তবর্তী ৮২৮/২ এস পিলারের নিকট একটি রিং ব্রিজ নির্মাণের চেষ্টা চালায় বিএসএফ। শুক্রবার জুমার নামাজের সময় সুযোগ নিয়ে তারা কাজ শুরু করে বলে অভিযোগ উঠে। তবে বিজিবির সতর্ক নজরদারিতে বিষয়টি দ্রুত ধরা পড়ে।

এ বিষয়ে ধবলসুতি বিওপি কমান্ডার হাবিলদার আনোয়ার হোসেন জানান, সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও নজরদারির অংশ হিসেবে বিএসএফের এ তৎপরতা বিজিবির চোখে পড়ে। বিজিবির উপস্থিতি টের পেয়ে বিএসএফ সদস্যরা নির্মাণাধীন রিং ব্রিজ রেখে ঘটনাস্থল ত্যাগ করে।
এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, সীমান্ত আইন লঙ্ঘনের বিষয়ে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে বিজিবি প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা

আপডেট টাইম : ০৪:২০:২১ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬