অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

পাটগ্রাম সীমান্তে ৬ বাংলাদেশিকে ধরে পুলিশে দিল বিএসএফ, নির্যাতনের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকা থেকে ছয়জন বাংলাদেশি নাগরিককে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ সময় স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে ধরে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।
বিজিবি, সীমান্ত সূত্র ও স্থানীয়রা জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৬৬-এর ৩ নম্বর উপপিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এক পাশে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার বৈরাগিরহাট ও জুগিরডাঙ্গা এলাকা এবং অপর পাশে বাংলাদেশের পাটগ্রামের জগতবেড় ইউনিয়নের পচাভান্ডার সীমান্ত এলাকা অবস্থিত।

সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ভারতীয় গরু পাচারকারীদের সহায়তায় বাংলাদেশের কয়েকজন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। পরদিন মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা ছয়জন বাংলাদেশি যুবককে আটক করে পাচারের অভিযোগে মারধর শুরু করে। পরে বিএসএফের ১৫৬ ফালাকাটা ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের নিজেদের হেফাজতে নেয় এবং মাথাভাঙ্গা থানার পুলিশের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করে।
আটককৃতরা হলেন—জগতবেড় ইউনিয়নের লিটন মিয়া (৪০), অহেদ আলী (২৮), সার্থক হোসেন (২৫), জোংড়া ইউনিয়নের আশরাফুল ইসলাম (৩০), শ্রীরামপুর ইউনিয়নের মশিউর রহমান (৩০) ও জসীনুর রহমান (২৮)।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে স্থানীয়দের উপস্থিতিতে বাংলাদেশি নাগরিকদের ওপর মারপিট করতে দেখা যায়।
ঘটনাস্থল ও হাসপাতালে বিএসএফ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। চিকিৎসা শেষে আটক ব্যক্তিদের আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।
রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম বলেন, ভারতের ভেতরে বাংলাদেশি নাগরিক আটকের বিষয়টি তারা অবগত। বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিএসএফ জানিয়েছে, আটক ব্যক্তিরা সম্ভবত গরু পাচারের সঙ্গে জড়িত ছিলেন এবং স্থানীয়রা তাদের ধরে পুলিশের কাছে তুলে দিয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাটগ্রাম সীমান্তে ৬ বাংলাদেশিকে ধরে পুলিশে দিল বিএসএফ, নির্যাতনের অভিযোগ

আপডেট টাইম : ০১:৪৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬