পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

সাংবাদিকদের প্লট বরাদ্দে অনিয়ম হয়নি : মির্জা আব্বাস

বাংলার খবর২৪.কম 500x350_69d109d7ff913f83fd1c76cb8c4394c7_image_101726_0(2): সাংবাদিকদের প্লট বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে কোনো রকম অনিয়ম হয়নি।বিধি মোতাবেক প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস।

রোববার বিকেলে সাবেক গৃহায়ণ প্রতিমন্ত্রী আলমগীর কবিরের প্লট বরাদ্দে অনিয়মের অধিকতর তদন্তের স্বার্থে দুদকের জিজ্ঞাসাবাদ শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

এ সময় নৌমন্ত্রী শাজাহান খানের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, “সরকার তাদের, তাই তারা যা করেন তা সবই বিধিভুক্ত হয়ে যায়। আর যারা সরকারে নেই, তাদের সবই বিধিবহির্ভূত হয়।

নকশা বাতিল প্রসঙ্গে তিনি বলেন, “সরকার চাইলে নকশা করতে পারে, আবার সরকার চাইলে নকশা বাতিল করতে পারে। এখানে গৃহায়ণ কর্তৃপক্ষের নকশা পছন্দ না হলে তারা নকশা বাতিল করতেই পারে।”
বাজার মূল্যের চেয়ে কম মূল্যে সাংবাদিকদের প্লট বরাদ্দ দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “আমরা বিধি মোতাবেক করতে বলেছি। এখন গৃহায়ণ কর্তৃপক্ষ যদি না করে তাহলে তো আর আমার কিছু করার নেই।

আপনাকে হয়রানি করা হচ্ছে কি না- জানতে চাইলে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “বর্তমান সরকারের মন-মানসিকতা কী তা আপনারা ভালো করেই জানেন।

এর আগে রোববার দুপুর পৌনে ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদে হাজির হন মির্জা আব্বাস। দুদকের উপ-পরিচালক যতন কুমার রায় তাকে জিজ্ঞাসাবাদ করেন। প্রায় এক ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

দুদক সূত্র জানায়, প্লট বরাদ্দে অনিয়ম করে প্রায় সাড়ে ১৫ কোটি টাকা আত্মসাৎ মামলার তদন্তে বিএনপি নেতা মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ বেশ কয়েকজন দুদকের দায়ের করা এ মামলার আসামি।

এদিকে একই মামলায় অধিকতর তদন্তের স্বার্থে রোববার সকালে সাক্ষী হিসেবে নৌমন্ত্রী শাজাহানকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতিবিরোধী এই সংস্থা।

দুদক সূত্র জানায়, গৃহায়ণ প্রতিমন্ত্রী থাকাকালে ২০০৬ সালে আলমগীর কবিরের হস্তক্ষেপে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (এনএইচএ) কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেডকে বাজার মূল্যের চেয়ে কম মূল্যে প্লট বরাদ্দ দেন। ১৮ কোটি ৯১ লাখ ৩০ হাজার ৯০০ কোটি টাকা মূল্যের সরকারি সাত একর সম্পত্তি তিন কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যে বরাদ্দ দিয়ে সরকারের ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকা ক্ষতিসাধনপূর্বক আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছিল। গত ৬ মার্চ রাজধানীর শাহবাগ থানায় মামলাটি (মামলা নং-১১) দায়ের করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

সাংবাদিকদের প্লট বরাদ্দে অনিয়ম হয়নি : মির্জা আব্বাস

আপডেট টাইম : ০৩:৫৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০১৪