অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বিআরটিএ’র নতুন চেয়ারম্যান অতিরিক্ত সচিব হাবীবুর রহমান Logo লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫বছর কারাদণ্ড Logo এতিম শিশুদের পাশে তিস্তা ব্যাটালিয়ন,নূরে মদিনা এতিমখানায় সহায়তা প্রদান Logo কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যানের কক্ষ থেকে এসি-টিভি ‘উধাও’, চাঞ্চল্য Logo পাটগ্রামে সাংবাদিককে মারধরের অভিযোগ, স্থলবন্দরে উত্তেজনা Logo লালমনিরহাটে ট্রাকচাপায় বিড়ি শ্রমিক নিহত,ঘাতক ট্রাকসহ চালক আটক Logo লালমনিরহাটে বিজিবির উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ, খুশি শিক্ষার্থী-অভিভাবকরা Logo এনসিপি ডেমরা থানা আহ্বায়ক কমিটি গঠন ও ডেমরা থানা প্রেসক্লাবের সাথে সৌজন্য সাক্ষাৎ Logo লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে -ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু Logo তেল নিতে আসা মোটরসাইকেল চালককে ধাপ্পরের পর ইউএনও’র লাঠি হাতে ভিডিও ভাইরাল

সিলেটে ট্যাংলরির ধাক্কায় কলেজবাস খাদে পড়ে নিহত ১, আহত ২৪

বাংলার খবর২৪.কমindex_54604 : সিলেটের দক্ষিণ সুরমায় ট্যাংকলরির ধাক্কায় কলেজবাস খাদে পড়ে এক ছাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরো ২৪ ছাত্রী।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা।

নিহত ছাত্রীর নাম রুবি বেগম। সে নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজের ছাত্রীদের নিয়ে একটি কলেজ বাস তাজপুর থেকে ক্যাম্পাসে আসছিল। সিলেট-ঢাকা মহাসড়কের সাতমাইল এলাকায় আসার পর তেলবাহী একটি ট্যাংকলরি পেছন থেকে বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

এতে বাসে থাকা ছাত্রীরা আহত হয়। তাদেরকে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে রুবি বেগম নামের একাদশ শ্রেণির এক ছাত্রী মারা যান।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরছালিন জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে। ফলে সড়কের উভয়পাশে যানজট সৃষ্টি হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিআরটিএ’র নতুন চেয়ারম্যান অতিরিক্ত সচিব হাবীবুর রহমান

সিলেটে ট্যাংলরির ধাক্কায় কলেজবাস খাদে পড়ে নিহত ১, আহত ২৪

আপডেট টাইম : ০৯:৪৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০১৪