পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

কুড়িগ্রামে ২৫ হাজার দর্শক গানে মাতালেন আঁখি আলমগীর

ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। গানের পাখি আঁখি এবার এক শো’তে ২৫ হাজার দর্শক মাতালেন। গত শনিবার (১৮ মার্চ) উত্তরবঙ্গের কুড়িগ্রামের নাগেশ্বরীতে এই উল্লেখযোগ্য দর্শকদের সামনে মঞ্চ মাতালেন শ্রোতাপ্রিয় ও সুন্দরী সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর। তার সঙ্গে ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস।

আঁখি জানান, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা বণিক সমিতির ৫০ বছর পূর্তি ও নতুন কমিটির অভিষেক উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেই অনুষ্ঠানেই পারফর্ম করেন তিনি ও ফেরদৌস। উপজেলার ডিএম একাডেমি ফুটবল মাঠে ওই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন টেলিভিশন উপস্থাপিকা মার্জান সুমি।

জানা যায়, এই অনুষ্ঠান উপভোগ ও প্রিয় তারকাদের দেখতে মাঠে ভিড় জমায় হাজার হাজার শ্রোতা-দর্শক। এমনকি অনেকে জায়গা না পেয়ে গাছের ডালে, ভবনের ছাঁদে উঠেও দেখেন অনুষ্ঠানটি। ৫০ বছর পূর্তির ওই অনুষ্ঠানের প্রথম পর্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কুড়িগ্রাম জেলার সভাপতি ও সাবেক সংসদ সদস্য একে এম মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা জামান।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান বলেন, বণিক সমিতির ৫০ বছর পূর্তি ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন হয়েছে। আর এই অনুষ্ঠানে প্রায় ২৫ হাজার শ্রোতা-দর্শক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি গোলাম মোস্তফা। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল প্রতিষ্ঠানটি।

প্রায় সিকি লক্ষ দর্শক-শ্রোতার সামনে মঞ্চ মাতানো আঁখি আলমগীর তার প্রতিক্রিয়ায় বলেন, বিপুল দর্শক- শ্রোতার মাঝে লাইভ পারফরমেন্স করার মজাই আলাদা। ওখানকার অডিয়েন্স দারুণ ছিল। খুব ভালো লেগেছে গানে গানে তাদেরকে সুরের মূর্ছনায় মাতিয়ে দিতে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

কুড়িগ্রামে ২৫ হাজার দর্শক গানে মাতালেন আঁখি আলমগীর

আপডেট টাইম : ০৫:১১:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩