পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

দুবাই টেস্টে চালকের আসনে পাকিস্তান

বাংলার খবর২৪.কমsheersha...sport_55508 : সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে দুবাই টেস্টে তৃতীয় দিন শেষে চালকের আসনে পাকিস্তান ক্রিকেট দল। টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে অভিজ্ঞ ইউনুস খান ও সরফরাজ আহম্মেদের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৫৪ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে প্রথম ইনিংসে ৩০৩ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।

১৫১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে পাকিস্তান। এরপর বিনা উইকেটে ৩৮ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করে পাকিস্তান। ফলে বর্তমানে দশ উইকেট হাতে রেখে ১৮৯ রানে এগিয়ে আছে স্বাগতিক পাকিস্তান।

শুক্রবার বিনা উইকেটে ১১৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া দল। উইকেটে ছিলেন দুই সেট ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও ক্রিস রজার্স। ফলে বড় সংগ্রহের সম্ভাবনাই দেখছিলো অস্ট্রেলিয়ানরা। কিন্তু তৃতীয় দিনে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৩০৩ রানেই গুটিয়ে যায় অসিরা। অস্ট্রেলিয়ার পক্ষে ওপেনার ডেভিড ওয়ার্নার ১৭৪ বল মোকাবিলা করে ১১ চার ও ২টি ছক্কার সাহায্যে ১৩৩ রানের এক ঝলমলে ইনিংস খেলেন। এছাড়া ওপর ওপেনার ক্রিস রজার্স ৩৮ এবং পেসার মিসেল জনসন ৩৭ রান করেন।

পাকিস্তানের পক্ষে ইয়াছির শাহ্ ৩টি উইকেট লাভ করেন। এছাড়া জুলফিকার বাবর ও রাহাত আলী ২টি করে উইকেট দখল করেছেন।

এরআগে টস জিতে প্রথম ব্যাটিং করে নিজেদের প্রথম ইনিংসে ৪৫৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। পাকদের পক্ষে ব্যাটসম্যান ইউনুস খান ২২৩ বল মোকাবিলা করে ১০ চার ও একটি ছক্কার সাহায্যে ১০৬ রান করেন। এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহম্মেদ ১০৫ বল মোকাবিলা করে ১৪টি চারের সাহায্যে ১০৯ রানের এক ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া আসাদ শফিক ৮৯, অধিনায়ক মিসবাহ-উল-হক ৬৯ এবং আজহার আলী ৫৩ রান করেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

দুবাই টেস্টে চালকের আসনে পাকিস্তান

আপডেট টাইম : ০২:৫২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০১৪