পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

নওগাঁয় চলছে পাট কাটা কার্যক্রম ভালো দাম পাচ্ছে কৃষক

(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁয় পুরোদমে শুরু হয়েছে পাট কাটার মৌসুম। কৃষকের জমি থেকে পাট কেটে তা পানিতে জাগ দেওয়া আর পচন শেষে আঁশ আলাদা করার কাজে ব্যস্ত এখানকার শ্রমিকরা। ইতোমধ্যে বিভিন্ন হাটে পাট বেচাকেনা শুরু হয়েছে। বর্তমানে প্রতি মণ পাট ২৫০০ টাকায় বিক্রি হচ্ছে এতে শুরুতেই কৃষকরা পাটের দাম ভালো পাচ্ছেন বলে জানা গেছে। জানা যায়, এ বছর জেলায় মোট ৩ হাজার ৫৫০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। জেলায় দেশি, তোষা এবং মেস্তা জাতের পাট চাষ করেছেন কৃষকরা। এরমধ্যে নওগাঁ সদর উপজেলায় ২৮৫ হেক্টর, রাণীনগর উপজেলায় ৫০ হেক্টর, আত্রাই উপজেলায় ১৩৫ হেক্টর, বদলগাছী উপজেলায় ৫৭৫ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ১২০ হেক্টর, পত্নীতলা উপজেলায় ৭৫ হেক্টর, ধামইরহাট উপজেলায় ৮৫৫ হেক্টর এবং মান্দা উপজেলায় ১ হাজার ৪৫৫ হেক্টর পাট চাষ হয়েছে। এছাড়া জেলার সাপাহার পোরশা ও নিয়ামতপুর উপজেলায় কোন পাট চাষ হয়নি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ জানিয়েছেন, আজ মঙ্গলবার (১৩ আগস্ট) পর্যন্ত জেলায় ২ হাজার হেক্টর জমির পাট কাটা সম্পন্ন হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে যে জেলায় চলতি বছর ৫ হাজার ৫৫০ মেট্রিক টন বা ১ লাখ ৩৮ হাজার ৭৫০ মণ পাট উৎপাদনের সম্ভাবনা রয়েছে। বর্তমান বাজার অনুযায়ী জেলায় উৎপাদিত পাটের বিক্রি মূল্য ৩৪ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার টাকা।
চলতি মৌসুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে জেলার ২০০০ জন প্রান্তিক কৃষককে ১ বিঘা জমির বিপরীতে প্রত্যেককে ১ কেজি করে পাট বীজ প্রণোদনা হিসেবে দেওয়া হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

নওগাঁয় চলছে পাট কাটা কার্যক্রম ভালো দাম পাচ্ছে কৃষক

আপডেট টাইম : ১০:০৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪