অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

বগুড়া জেলা ও দায়রা জজের অপসারণ দাবিতে বিক্ষোভ

(বগুড়া) প্রতিনিধি:
বগুড়া জেলা ও দায়রা জজ একে এম মোজাম্মেল হক চৌধুরী এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামানের অপসারণ ও পদত্যাগের দাবিতে কর্মবিরতিসহ বিক্ষোভ মিছিল করেছে জজশিপ মিনিস্ট্রিয়াল কর্মচারী সমিতির সদস্যরা। বগুড়া থেকে প্রত্যাহার হওয়া জেলা প্রশাসককে বিদায়ী সংবর্ধনা প্রদান সিদ্ধান্তের প্রতিবাদে কর্মচারিরা এ কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেন। গত বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল সোয়া ১০টা থেকে এই কর্মসূচি শুরু হয়। এরপর বেলা ১২টায় আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশ করা হয়।
এতে বক্তব্য দেন জেলা জজ আদালতের প্রধান হিসাব রক্ষক তরিকুল ইসলাম খোকন, পেশকার তোফায়েল আহম্মেদ, আরিফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন।
বক্তারা অভিযোগ করে বলেন, বগুড়া জেলার প্রধান বিচারক একে এম মোজাম্মেল হক চৌধুরী এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন অন্যায়-অনিয়ম করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনকারীদের ও অন্যান্য আসামীদের অবৈধভাবে আটকিয়ে রেখেছেন। তাদেরকে জামিন দেয়া হবে না এমন নির্দেশও দিয়েছেন। এছাড়া আমাদের কর্মচারীদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছেন। আমরা স্বাধীনভাবে কাজ করতে চাই। কিন্তু আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি না। এখন আমাদের একটাই দাবি তাদের দুজনের পদত্যাগ অথবা অপসারণ। এদিকে বগুড়া বিচার বিভাগের কর্মচারিদের কর্মবিরতি ও বিক্ষোভ মিছিলকে সমর্থন জানান বগুড়া এ্যাডভোকেট বার সমিতির সভাপতি এ্যাডভোকেট আতাউর রহমান খান মুক্তা জানান আমাদের সাথে আলোচনা হয়েছে বগুড়া জেলা ও দায়রা জজ একে এম মোজাম্মেল হক চৌধুরী এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান তাদের কার্যক্রম থেকে বিরত রয়েছেন। তারা আপাতত দায়িত্ব পালন করবেন না। তাদের জায়গায় বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত দায়রা জজ-৩ জালাল উদ্দিন ও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সুকান্ত সাহা।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

বগুড়া জেলা ও দায়রা জজের অপসারণ দাবিতে বিক্ষোভ

আপডেট টাইম : ০৫:৫০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪