অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বগুড়ার নন্দীগ্রামে ক্ষতিগ্রস্ত সেই চা দোকান মেরামত করে দিল বিএনপি

(বগুড়া) প্রতিনিধি : শেখ হাসিনার পদত্যাগের পর বগুড়ার নন্দীগ্রামে আনন্দ মিছিলের সুযোগে ফুটপাতের এক চা দোকান ভাঙচুর করে দুর্বৃত্তরা। গত ৫ আগস্ট বিকেলে দুবৃর্ত্তরা নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ গেটে ফুটপাত দখল করতেই এই ঘটনা ঘটায়। কাপ-কেটলি থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী লুটপাট হওয়ায় দরিদ্র চা দোকানির রোজগারের পথ বন্ধ হয়ে যায়। বিষয়টি জানার পর সরেজমিনে সেখানে ছুটে যান কৃষকদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন। নেতাকর্মীদের নিয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে জেনেছেন জনৈক ব্যক্তির সঙ্গে ওই চা দোকানির বিরোধ ছিল। শেখ হাসিনার পদত্যাগের পর ছাত্র-জনতার আনন্দ মিছিলের সময় ব্যবসায়িক দ্বন্দ্বের পূর্ববিরোধে ঘটনাটি ঘটে। রাজনৈতিক দলের কেউই ঘটনার সঙ্গে জড়িত নন। ক্ষতিগ্রস্ত চা দোকান মেরামতে সচল করে দেওয়াসহ কেউ যেন জায়গাটি জবরদখল করতে না পারে সেদিকে বিএনপি নেতাকর্মীদের নজর রাখার নির্দেশ দেন তিনি। বগুড়া পৌর শহরের নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ গেটে গিয়ে ওই চা দোকান আগের মতোই সচল দেখা যায়। জানা গেছে, কলেজপাড়া কেজি একাডেমি সংলগ্ন টিনসেড বাড়িতে স্ত্রী, এক কন্যা ও অসুস্থ শাশুড়িকে নিয়ে থাকেন চা দোকানি আজমীর। ঘরের টিন পুরাতন, বৃষ্টি হলেই ছিদ্র দিয়ে ঘরে পানি পড়ে। মেরামত করার সামর্থ্যও তার নেই। তার বাবা, মা, শশুর শাশুড়ি কেউই বেঁচে নেই। এতিম আজমীর হোসেন ফুটপাতে অস্থায়ী দোকানে চা বিক্রি করে খুব কষ্টে সংসার চালান। শাশুড়ি মাঝেমধ্যেই অসুস্থ হয়, তাকে নিয়ে শহরের হাসপাতাল ও ডাক্তারের কাছে ছোটাছুটি করতে হয়। চা দোকানি জানান গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ ছেড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর পৌর শহরে হাজারও ছাত্র-জনতা আনন্দ মিছিল বের করেন। শাশুড়িকে নিয়ে শহরে ডাক্তারের কাছে থাকায় সেদিন চা দোকান বন্ধ ছিল। এই সুযোগে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষ জনৈক ব্যবসায়ী তার লোকজন নিয়ে ওই চা দোকান ভেঙে তছনছ করে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বগুড়ার নন্দীগ্রামে ক্ষতিগ্রস্ত সেই চা দোকান মেরামত করে দিল বিএনপি

আপডেট টাইম : ০৯:৫০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪