পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ছাত্রলীগের হামলায় ছাত্রলীগ নেতা আহত

বাংলার খবর২৪.কমindex12_55737 : সিলেটে ছাত্রলীগের এক গ্রুপের নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হয়েছেন অপর গ্রুপের ছাত্রলীগে নেতা বোরহান উদ্দিন শিবলী। তিনি বর্তমানে এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, রোববার রাত ৮টার দিকে ছাত্রলীগের কাশ্মীর গ্রুপের নেতা শাওন দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ নেতা বোরহান উদ্দিন শিবলীকে ফোন করে ওসমানী হাসপাতালের নতুন ভবনের সামনে আসতে বলেন। সেখানে পৌঁছানো মাত্র শাওন ও তার সঙ্গে থাকা ৮-১০ সহযোগী তার ওপর হামলা চালায়। এ সময় তারা শিবলীকে মারধর ও মাথায় ছুরিকাঘাত করে।

পরে আশপাশের লোকজন শিবলীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করেন। শিবলী হাসপাতালের ৩য় তলার ১১ নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

আহত শিবলী জানান, শাওন ও তার সহযোগীরা তাকে পরিকল্পিতভাবে ডেকে এনে তাকে মারধর করেছে। কেন তার ওপর হামলা চালিয়েছে তা তিনি বলতে পারেননি।

শিবলী আরও জানান, হামলার সময় ক্যাডাররা তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ছাত্রলীগের হামলায় ছাত্রলীগ নেতা আহত

আপডেট টাইম : ০২:৫৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০১৪