পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বগুড়া শহরে দিনে-দুপুরে ১০লাখ টাকা ছিনতাই

( বগুড়া) প্রতিনিধি: বগুড়া শহরের কলোনী এলাকায় দিন দুপুরে মোঃ তারেক (৪০) নামে এলপিজি ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের একজন ম্যানেজারকে ছুরিকাঘাত করে ১০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকাল পৌনে ১১টার দিকে শহরের কলোনী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।আহত তারেক বগুড়া শহরের মালগ্রাম চাপড়পাড়া এলাকার আলী আজমের পুত্র। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় তারেক শহরের কলোনীস্থ যমুনা এলপিজি গ্যাস কোম্পানির ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান মালিয়া এন্টারপ্রাইজে ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে তিনি নিজ বাসা থেকে ১০ লাখ টাকার ব্যাগ নিয়ে যমুনা গ্যাস কোম্পানিতে জমা দেওয়ার উদ্দেশ্যে বের হন। এ সময় দুর্বৃত্তরা তার পিছু নেয়। এক পর্যায়ে কলোনী বটতলা এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তার হাত ও পায়ে ছুরিকাঘাত করে তার কাছে থাকা ১০ লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বেলা পৌঁনে ১২টার দিকে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করে। বর্তমানে তিনি সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন। বগুড়া সদর থানা সূত্রে জানা গেছে ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেফতারে পুলিশের গোয়েন্দা বিভাগ সহ বগুড়া সদর থানা পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বগুড়া শহরে দিনে-দুপুরে ১০লাখ টাকা ছিনতাই

আপডেট টাইম : ১২:২৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪