অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ১২ গরু ও মোটরসাইকেল জব্দ Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা

বগুড়া শহরে দিনে-দুপুরে ১০লাখ টাকা ছিনতাই

( বগুড়া) প্রতিনিধি: বগুড়া শহরের কলোনী এলাকায় দিন দুপুরে মোঃ তারেক (৪০) নামে এলপিজি ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের একজন ম্যানেজারকে ছুরিকাঘাত করে ১০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকাল পৌনে ১১টার দিকে শহরের কলোনী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।আহত তারেক বগুড়া শহরের মালগ্রাম চাপড়পাড়া এলাকার আলী আজমের পুত্র। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় তারেক শহরের কলোনীস্থ যমুনা এলপিজি গ্যাস কোম্পানির ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান মালিয়া এন্টারপ্রাইজে ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে তিনি নিজ বাসা থেকে ১০ লাখ টাকার ব্যাগ নিয়ে যমুনা গ্যাস কোম্পানিতে জমা দেওয়ার উদ্দেশ্যে বের হন। এ সময় দুর্বৃত্তরা তার পিছু নেয়। এক পর্যায়ে কলোনী বটতলা এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তার হাত ও পায়ে ছুরিকাঘাত করে তার কাছে থাকা ১০ লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বেলা পৌঁনে ১২টার দিকে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করে। বর্তমানে তিনি সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন। বগুড়া সদর থানা সূত্রে জানা গেছে ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেফতারে পুলিশের গোয়েন্দা বিভাগ সহ বগুড়া সদর থানা পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’

বগুড়া শহরে দিনে-দুপুরে ১০লাখ টাকা ছিনতাই

আপডেট টাইম : ১২:২৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪