অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

কাঁটাতারের বেড়ায় কাঁচের বোতল ঝুলিয়ে দিল বিএসএফ

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রামে আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে দহগ্রাম সীমান্তে শূন্যরেখায় প্রায় ১ কিলোমিটারজুড়ে কাঁটাতারের বেড়ায় কাঁচের বোতল ঝুলিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এসময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধা দেয়। সেই বাধা উপেক্ষা করে তারা বোতল ঝুলিয়ে দেয়। 

আজ বুধবার দুপুরে উপজেলার দহগ্রাম সীমান্তের সরকারপাড়ার (মুন্সিপাড়া) বাংলাদেশ-ভারত প্রধান পিলারের ডিএমপি ৮ নম্বরের উপপিলার ৩৮ থেকে ৪৬ পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে এ বোতল ঝুলানো হয়। একই সঙ্গে সীমান্তে টহল জোরদার করেছে বিএসএফ। সন্ধ্যার পর উচ্চ ক্ষমতা সম্পন্ন লাইট ব্যবহার করে তদারিক শুরু করে। 

বিজিবি সূত্র ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুর ১২টার দিকে ভারতের কোচবিহার রাজ্যের ৬ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের বিএসএফের ১০-১২ সদস্য শূন্যরেখায় কাঁটাতারের বেড়ার কাছে আসেন। এ সময় তাঁরা ডিএমপি ৮ নম্বরের উপপিলার ৩৮ থেকে ৪৬ নম্বরের শূন্যরেখায় নির্মিত বেড়ার প্রায় এক কিলোমিটারজুড়ে কাঁচের খালি বোতল ঝুলিয়ে দেন। স্থানীয়রা দেখে বিজিবিকে খবর দেন। দহগ্রাম আঙ্গোরপোতা ক্যাম্পের টহল দলের বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বোতল ঝোলাতে বিএসএফকে নিষেধ করে। বিএসএফ নিষেধ না মেনে বোতল ঝুলিয়ে দেয়। 

এ বিষয়ে দহগ্রাম ইউনিয়নের বাসিন্দা এরশাদ হোসেন ( ৪৫) বলেন, ভারত জিরো লাইনে কাঁটাতারের বেড়া দিয়েছে। আমাদের চলাচলেও সমস্যা হয়। আজ তারা বেড়ায় বোতল ঝুলিয়ে দিয়েছে। আমরা আরো বেশি আতঙ্কে আছি। 

এ বিষয়ে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদীন জানান, যদি কেউ রাতের আঁধারে বেড়া তুলে নিয়ে যায় সেজন্য তারা শূন্যরেখায় বেড়া দিয়ে নিজেই টেনশনে আছে। বেড়া রক্ষায় তারা বোতল ঝুলিয়েছে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

কাঁটাতারের বেড়ায় কাঁচের বোতল ঝুলিয়ে দিল বিএসএফ

আপডেট টাইম : ০৩:৩৭:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫