পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

মৌলভীবাজার উপজেলা চেয়ারম্যান পুত্রসহ আটক ৫

বাংলার খবর২৪.কমindex_55855 : মৌলভীবাজার জেলা প্রশাসনের গাড়িচালক ও উপজেলা চেয়ারম্যানের ছেলেসহ চার মাদকসেবী ও এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হয়।

রোববার রাত ১০টায় অভিযান শুরু করে রাত ১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শহরের আরামবাগ এলাকার হিরোইন ব্যবসায়ী শামসুল হক জুয়েল (৩৫) এর বাসা থেকে ৬৫০ পিস ইয়াবা, একশ’ পুরিয়া হিরোইন, গাঁজা, আড়াইশ পিস নীল ছবির সিডি, দেশীয় অস্ত্র, সিসি টিভি, হার্ডডিস্ক, আটটি মোবাইল সেটসহ হাতেনাতে তাদের আটক করেছে ডিবি ও মৌলভীবাজার মডেল থানার পুলিশ।

আটককৃতরা হলো- আরামবাগ এলাকার মাসুক মিয়ার ছেলে মুরাদ আলী মিলন (২৯), সদর উপজেলার আমতৈল গ্রামের নিতেশ দে এর ছেলে সুজিত দে (৪৮), জুড়ী উপজেলার ভবানীপুর গ্রামের আলাউর রহমানের ছেলে সাহাদাত রহমান (৪৮), একই গ্রামের বাসিন্দা ও জুড়ী উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মুমিত আশুকের ছেলে এম এ সায়েম (২৪) ও জামালপুর জেলার পশ্চিম নোয়াগাঁও গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর গাড়িচালক শহিদুল ইসলাম (২৮)।

আটককৃত পাঁচ জনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে, অস্ত্র আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মৌলভীবাজার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সিরাজুল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার মডেল থানার ওসি আব্দুস ছালেক ও ডিবি ওসি সালেহ উদ্দিন আহমদ ফোর্সসহ রাত ১০টা থেকে ১টা পর্যন্ত তিন ঘণ্টা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

মৌলভীবাজার উপজেলা চেয়ারম্যান পুত্রসহ আটক ৫

আপডেট টাইম : ০৭:১৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০১৪