অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রামের ধবলসূতি সীমান্তে আটক হওয়া দুই বাংলাদেশিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে। শুক্রবার (২ মে) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে বুড়িমারী স্থলবন্দর দিয়ে তাদেরকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়।

আটক হওয়া দুই যুবক হলেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রহমতপুর গ্রামের মাহফুজ ইসলাম ইমন (১৬) ও বগুড়া জেলার সাজেদুল ইসলাম (২২)। এর আগে শুক্রবার (২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধবলসূতি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৮২৫/১-এস সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পার হয়ে অনুপ্রবেশ ও ভিডিও ধারণের অভিযোগে বিএসএফ তাদের আটক করে। ঘটনার খবর পেয়ে বিজিবির তিস্তা ব্যাটালিয়নের সদস্যরা বিএসএফের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করেন। রংপুর সেক্টর কমান্ডারের মাধ্যমে বিএসএফের জলপাইগুড়ি সেক্টর কমান্ডারের সঙ্গে আলোচনা হলে দুই বাংলাদেশিকে ফেরত দেয়ার সিদ্ধান্ত হয়।

পতাকা বৈঠক শেষে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের উপস্থিতিতে মুচলেকার ভিত্তিতে অভিভাবকদের কাছে ওই দুই যুবককে হস্তান্তর করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

পাটগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

আপডেট টাইম : ০৪:২৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫