পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

ভারত-বাংলাদেশ সীমান্তে আবারও গুলি,হাতীবান্ধায় যুবক আহত

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রনি মিয়া (২২) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।বুধবার ভোর সাড়ে তিনটার দিকে উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর গোতামারী সীমান্তে এ ঘটনা ঘটে।

আহত রনি মিয়া (২২ ) উত্তর গোতামারী গ্রামের হারুন অর রশিদের ছেলে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ দৈখাওয়া বিওপির একটি টহলদল নিয়মিত টহল কার্যক্রম পরিচালনাকালীন হটাৎ গুলির শব্দ শুনতে পায়। তাৎক্ষণিকভাবে টহলদল সীমান্ত পিলার নং ৯০২-এর নিকটবর্তী এলাকায় গমন করে দেখতে পায়, কয়েকজন লোক ছোটাছুটি করছে এবং গুলিবিদ্ধ এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।

পরবর্তীতে উক্ত গুলিবিদ্ধ ব্যক্তিকে বিজিবির তত্ত্বাবধানে এ্যামবুলেন্সে করে রংপুর মেডিকেলে প্রেরণ করা হয়। তদন্তে জানা যায় যে, আহত ব্যক্তির নাম, মোঃ রনি (২২), পিতা- মোঃ হারুন অর রশিদ, গ্রাম- গোতামারী, থানা- হাতীবান্ধা, জেলা- লালমনিরহাট। সে এলাকায় মাদক বহনকারী হিসেবে চিহিৃত।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর বিএসএফ এর ছররা গুলিতে আহত হয়ে আত্মগোপনে চলে যান। তার বাড়িতে পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী গমণ করলেও, তার বাবা প্রথমে তার উপস্থিতির কথা অস্বীকার করেন এবং পরে সে পলাতক অবস্থায় থাকে। বর্তমানে সে, রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, তার অবস্থা আপাতত আশংকামুক্ত। তার বিরুদ্ধে বিজিবি কর্তৃক সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পাসপোর্ট আইনে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “বারবার সতর্ক করা সত্ত্বেও সীমান্ত এলাকায় এ ধরনের অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড অত্যন্ত হতাশাজনক”। তিনি স্থানীয় জনসাধারন এবং জনপ্রতিনিধিদেরকে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধের লক্ষ্যে সর্বদা বিজিবিকে সহায়তা করার জন্য আহবান জানান।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

ভারত-বাংলাদেশ সীমান্তে আবারও গুলি,হাতীবান্ধায় যুবক আহত

আপডেট টাইম : ০৫:৫৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬