অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পাটগ্রাম দহগ্রাম সীমান্ত দিয়ে ভারত যাওয়ার পথে মানব পাচারকারীসহ তিনজন আটক

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রামে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে এক মানবপাচারকারীসহ তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের ডিএএমপি-১ প্রধান পিলার ও উপ-পিলার ৮-এর নিকট দিয়ে এক ব্যক্তি ও এক শিশুকে ভারতে পাচারের চেষ্টা করা হয়। এ সময় দহগ্রামের আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পের টহলদল দহগ্রামের মিস্ত্রিপাড়া সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকৃতরা হলেন—পাটগ্রাম পৌরসভার বেংকান্দা এলাকার মানবপাচারকারী সুজন দাস (৩০), পাচারের শিকার হাতীবান্ধা উপজেলার পুরাতন কাচারী গাওচুল্কা এলাকার হেমন্ত দাস (২৫) ও শিশু বলরাম রায় (১২)।

বিজিবি জানায়, পাটগ্রাম উপজেলার একটি মানবপাচারকারী চক্রের মাধ্যমে ৩০ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চুক্তি করা হয়েছিল। জিজ্ঞাসাবাদে আটক সুজন দাস পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং আরও পাঁচজন পলাতক রয়েছেন। পালাতক পাচারকারীর নাম প্রকাশ করেন। তারা হলেন—দহগ্রামের আঙ্গরপোতা এলাকার জাহিনুর রহমান (৩০), শাকিরুল ইসলাম (২৮), নুরুজ্জামান (৪০), বেলাল হোসেন (৩০) ও শুভ (২৫)।

এ ঘটনায় আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আখেরুজ্জামান বাদী হয়ে মানবপাচার আইনে মামলা দায়ের করেন। পরে আটক তিনজনকে পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদীন বলেন, ‘সীমান্ত সুরক্ষায় নজরদারি জোরদার করা হয়েছে এবং তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘বিজিবি মানবপাচার আইনে মামলা দায়ের করে আসামিকে থানায় হস্তান্তর করেছে। শনিবার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ প্রহরায় আসামিকে লালমনিরহাট আদালতে পাঠানো হয়েছে।’

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

পাটগ্রাম দহগ্রাম সীমান্ত দিয়ে ভারত যাওয়ার পথে মানব পাচারকারীসহ তিনজন আটক

আপডেট টাইম : ১১:৫২:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬