অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬, প্রযুক্তিতে ভর করে বাংলাদেশের সক্ষমতার ঘোষণা

নিজস্ব সংবাদদাতা
তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’-এ দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র (বিসিএফসিসি)–তে আয়োজিত চার দিনব্যাপী এই প্রদর্শনীতে স্মার্টফোনসহ বিভিন্ন প্রযুক্তিপণ্যে মিলছে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়।
ইনোভেশন, ডিজিটাল ডিভাইস, মোবাইল, ই-স্পোর্টস, বিটুবি এবং ডিজিটাল ডিভাইস—এই ছয়টি জোনে বিভক্ত এক্সপোতে দেশি-বিদেশি প্রযুক্তি ব্র্যান্ডের পাশাপাশি স্থান পেয়েছে স্থানীয় উদ্ভাবনী পণ্যও। স্মার্ট ডিভাইস, ফিনটেক, হেলথটেক, এডুটেক এবং ইন্ডাস্ট্রি ৪.০–কেন্দ্রিক প্রযুক্তিপণ্যের মাধ্যমে তুলে ধরা হচ্ছে দেশীয় উদ্ভাবনের সক্ষমতা। একই সঙ্গে প্রযুক্তির ব্যবহারিক ও বাণিজ্যিক দিক নিয়ে চলছে
‘বাংলাদেশ এখন উচ্চপ্রযুক্তির উদ্ভাবক দেশ’
গতকাল বুধবার (২৮ জানুয়ারি) এক্সপোর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,
“এই এক্সপো শুধু একটি প্রদর্শনী নয়, এটি বাংলাদেশের সক্ষমতার এক সুদূরপ্রসারী অঙ্গীকার। এর মাধ্যমে আমরা বিশ্বকে জানাতে চাই বাংলাদেশ এখন আর কেবল সস্তা শ্রম বা আউটসোর্সিংয়ের দেশ নয়; আমরা বিশ্বমানের ডিজিটাল ডিভাইস উৎপাদন ও উচ্চপ্রযুক্তির উদ্ভাবক দেশ।
তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বিগ ডেটা, ক্লাউড কম্পিউটিং, ব্লকচেইন, সেমিকন্ডাক্টর ডিজাইন, রোবোটিক্স ও গ্রিন টেকনোলজির মতো ফ্রন্টিয়ার প্রযুক্তি বাংলাদেশের অর্থনীতিকে নতুন দিগন্তে নিয়ে যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ ভূঞা এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম।
বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী সক্ষমতা এবং দেশীয় প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ওপর এই এক্সপোতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সময়োপযোগী সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি স্থানীয় উদ্ভাবনকে উৎসাহিত করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬, প্রযুক্তিতে ভর করে বাংলাদেশের সক্ষমতার ঘোষণা

আপডেট টাইম : ১২:১৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬