পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর Logo জলসিঁড়ি আবাসনের জবরদখলের প্রতিবাদ ও জিয়া খাল উদ্ধারে ১০ গ্রামের হাজার হাজার বাসিন্দাদের সভা Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড। Logo সীমান্তে ফাঁকা গুলি, ৪ বাংলাদেশির নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ২০ লাখ টাকার মালামাল আটক Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo পাটগ্রামে বিজিবির মামলায়, বিএনপির ৪ নেতাসহ ৬ জন গ্রেপ্তার Logo হাতীবান্ধায় সমন্বিত শ্রেণিপাঠদান পরিকল্পনা নিয়ে ইউএনও’র মতবিনিময় Logo পাটগ্রামে খাসজমি বন্দোবস্তে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস জেলা প্রশাসকের Logo খিলগাঁওয়ের সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর ২৯ টি ফ্ল্যাট! রাজধানীজুড়ে সম্পদের পাহাড়

নির্বাচনের কারণে ব্যাংক ক্লোজিং ২৭ ডিসেম্বর

ডেস্ক : নির্বাচনের কারণে এবার ব্যাংকের বার্ষিক হিসাব ক্লোজিং হবে ২৭ ডিসেম্বর। তবে যথারীতি ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে পালিত হবে।

ব্যাংক হলিডের দিন ব্যাংকের প্রধান কার্যালয়সহ গুরুত্বপূর্ণ সব শাখা খোলা থাকলেও ওই দিন লেনদেন হয় না। ফলে সাপ্তাহিক ছুটি, ভোট ও ব্যাংক হলিডের কারণে ২৮ ডিসেম্বর থেকে টানা চারদিন স্বাভাবি ব্যাংকিং লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে।

তবে এ সময়ের মধ্যে ইন্টারনেট ব্যাংকিং এবং ব্যাংকগুলোর এটিএম বুথ থেকে লেনদেন করা যাবে।
ব্যাংক ক্লোজিং বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে মঙ্গলবার একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর পরিপ্রেক্ষিতে সকল তফসিলি ব্যাংকের চলতি বছরের বার্ষিক হিসাব ক্লোজিং আগামী ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার নির্ধারণ করা হলো। ৩১ ডিসেম্বর যথারীতি ব্যাংক হলিডে অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, ২৭ ডিসেম্বরের পরের দু’দিন শুক্র ও শনিবার সাপ্তাহীক ছুটি। আর ৩০ ডিসেম্বর রোববার নির্বাচনের কারণে ব্যাংক বন্ধ থাকবে। যে কারণে ব্যাংক ক্লোজিং ২৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। তবে এটিএম বুথ, অনলাইন ব্যাংকিংয়ে লেনদেন করা যাবে। ফলে গ্রাহকদের কোনো সমস্যা হবে না।

Tag :
জনপ্রিয় সংবাদ

সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর

নির্বাচনের কারণে ব্যাংক ক্লোজিং ২৭ ডিসেম্বর

আপডেট টাইম : ০৬:১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮