অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

কোটি টাকার ‘নর্থ বেঙ্গল গেস্ট হাউজ’ দখল: আদালতের মামলায় পলাতক আরমান টুলু, গ্রেপ্তারে পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদক –
অবৈধভাবে দখল করা কয়েক কোটি টাকার সম্পদ ফেলে গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন লালমনিরহাট পৌরসভার খোচাবাড়ী এলাকার মৃত আব্বাস উদ্দিনের ছেলে আরমান উদ্দিন আহমেদ টুলু (৫০)।
অভিযোগ রয়েছে, তিনি লালমনিরহাট জেলা শহরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল গেস্ট হাউজ জোরপূর্বক দখল করেন। নির্বাচনের পর গত ১৪ ফেব্রুয়ারি আদালতের নির্দেশে তার বিরুদ্ধে অবৈধ দখলের মামলা রেকর্ড করা হয়েছে। বর্তমানে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে খুঁজছে।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৮ জানুয়ারি রাতে আরমান উদ্দিন আহমেদ টুলু দলবল নিয়ে বন্ধ থাকা গেস্ট হাউজটিতে গিয়ে জোরপূর্বক তালা লাগান। পরে ১ ফেব্রুয়ারি রাতে ভাড়াটে লোকজন নিয়ে আগের তালা ভেঙে প্রতিষ্ঠানটি দখলে নেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, এ সময় প্রতিষ্ঠানের ভেতরে থাকা মূল্যবান এসি, টেলিভিশন, কম্পিউটার, ল্যাপটপসহ বিভিন্ন আসবাবপত্র সরিয়ে নেওয়া হয়।
ঘটনার পর প্রতিষ্ঠানটির ম্যানেজার মুকুট চন্দ্র মোহন্ত আদালতের আশ্রয় নেন। আদালত উপস্থাপিত দলিলপত্র পর্যালোচনা করে অভিযোগটি আমলে নিয়ে মামলা হিসেবে রেকর্ড করার জন্য লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। মামলায় আরমান উদ্দিন আহমেদ টুলুসহ ৮ থেকে ১০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, লালমনিরহাট শহরের মোগলহাট রেলগেট এলাকায় প্রায় ১৩ শতাংশ জমির ওপর পাঁচতলা ভবনটির মালিক ছিলেন প্রয়াত এবিএম শরীফ উদ্দিন। প্রায় এক বছর আগে তার মৃত্যু হলে প্রতিষ্ঠানের মালিকানা তার স্ত্রী ও দুই মেয়ের কাছে হস্তান্তরিত হয়। পুত্রসন্তান না থাকায় ভাই হিসেবে আরমান উদ্দিন আহমেদ টুলু ১০ শতাংশ অংশের মালিকানা পান। পরে তিনি নিজের অংশের বাইরে পুরো প্রতিষ্ঠান দখলের চেষ্টা চালান বলে অভিযোগ।
ম্যানেজার মুকুট চন্দ্র মোহন্ত বলেন, “প্রতিষ্ঠানটি দেখভালের জন্য মূল মালিক আমাকে পাওয়ার অব অ্যাটর্নি দিয়েছেন। মনগড়া তথ্য দিয়ে আদালতে মামলা করায় প্রায় সাত মাস প্রতিষ্ঠানটি বন্ধ ছিল।” তিনি দাবি করেন, মামলায় সুবিধা করতে না পেরে ক্ষমতার দাপট দেখিয়ে ভাড়াটে লোক এনে জোরপূর্বক প্রতিষ্ঠানটি দখল করা হয়।
মামলার পর থেকে আরমান উদ্দিন আহমেদ টুলুর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
মামলার তদন্তকারী কর্মকর্তা লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল আলম বলেন, “আরমান উদ্দিন আহমেদ টুলুকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। দখল করা সম্পত্তি রেখে তিনি পালিয়ে বেড়াচ্ছেন। তাকে গ্রেপ্তারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।”

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

কোটি টাকার ‘নর্থ বেঙ্গল গেস্ট হাউজ’ দখল: আদালতের মামলায় পলাতক আরমান টুলু, গ্রেপ্তারে পুলিশের অভিযান

আপডেট টাইম : ০১:৪৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬