অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম সীমান্তে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে ও যানবাহন জব্দ Logo পাটগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে, মামলা Logo পাটগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক পুশইন ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতার আহ্বান Logo পাটগ্রামে সৎ বাবার বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ Logo নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৩১ Logo আরিফুল হত্যার ঘটনায় দ্রুত চার্জশিটের আশ্বাস ত্রাণমন্ত্রীর Logo বিআরটিএ’র পাবলিক সার্ভিস ডেস্কে বেনামী চিঠির পাহাড়, ব্ল্যাকমেইলের শিকার কর্মকর্তা-কর্মচারীরা Logo লালমনিরহাট শুন্যরেখায় বিএসএফের ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি ফেরত দিল বিজিবি Logo হাতীবান্ধা সীমান্তে বিএসএফের সদস্যের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি উদ্ধার Logo পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক

নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক –

সরকারি কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু । তিনি বলেছেন, কোনো কর্মকর্তা যদি সময়মতো অফিসে না আসেন এবং এ বিষয়ে অভিযোগ পাওয়া যায়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।শুক্রবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ এ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জনগণের আস্থা ও সমর্থনের কারণেই তারা সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পেয়েছেন। তিনি দাবি করেন, দেশের মানুষ বিএনপি এর নির্বাচনী অঙ্গীকারকে সমর্থন করেছেন এবং সেই আস্থার প্রতিদান দিতে সরকার কাজ করে যাচ্ছে।
লালমনিরহাট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ত্রাণমন্ত্রী বলেন, একটি উন্নত ও সচেতন সমাজ গড়তে মাদক, অনলাইন জুয়া এবং বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে প্রশাসনকে কঠোর অবস্থান নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এসব বিষয়ে নিয়মিত তদারকি করা হচ্ছে বলেও জানান তিনি।
বন্ধ হয়ে থাকা লালমনিরহাট এয়ার পোর্ট পুনরায় চালুর বিষয়েও কথা বলেন । তিনি জানান, বিমানবন্দরটি দ্রুত চালু করার লক্ষ্যে তিনি ব্যক্তিগতভাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে লালমনিরহাট সফরের আমন্ত্রণ জানিয়েছেন।এর আগে সকালে লালমনিরহাট সদর হাসপাতাল আকস্মিকভাবে পরিদর্শন করেন ত্রাণমন্ত্রী। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের পরিবেশে অস্বাস্থ্যকর পরিস্থিতি দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন। এ সময় হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং পরিবেশের উন্নতি ঘটাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ছয় ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রাম সীমান্তে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে ও যানবাহন জব্দ

নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী

আপডেট টাইম : ০৭:০৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬